advertisement

Punjab Latest Update: সংবিধানের ২৪০ ধারার অধীনে চণ্ডীগড়কে আনার প্রস্তুতি কেন্দ্রের! ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মান! কী এই ২৪০ ধারা? কী হবে এতে?

Last Updated:

Punjab Latest Update: কেন্দ্রীয় সরকার সংবিধানের অনুচ্ছেদ ২৪০-এর অধীনে চণ্ডীগড়কে আনার প্রস্তুতি নিচ্ছে।

কী ঘটছে চণ্ডীগড়ে?
কী ঘটছে চণ্ডীগড়ে?
নয়াদিল্লি: আসন্ন শীতকালীন অধিবেশনকে সামনে রেখে নরেন্দ্র মোদি সরকার এবার ঐতিহাসিক প্রশাসনিক সংস্কারের পথে হাঁটতে চলেছে বলেই খবর। সেই পদক্ষেপের স্পষ্ট বার্তা মিলেছে নতুন বিলের ঘোষণায়। কেন্দ্র ভারতীয় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল আনতে চলেছে, যা পাস হলে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসনে বড়সড় পরিবর্তন আসতে চলেছেবহুদিন ধরে ঝুলে থাকা কাঠামোগত সংশোধন অবশেষে বাস্তবায়নের পথে এগোতে পারে যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিষয়টি এখনই চূড়ান্ত নয়।
advertisement
বস্তুত কেন্দ্রীয় সরকার সংবিধানের অনুচ্ছেদ ২৪০-এর অধীনে চণ্ডীগড়কে আনার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে সংবিধানের ১৩১ তম সংশোধনী বিল পেশ করা হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল চণ্ডীগড়ের প্রশাসনকে অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে একীভূত করা
advertisement
advertisement
লোকসভা সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিলের উদ্দেশ্য হল চণ্ডীগড়কে সংবিধানের অনুচ্ছেদ ২৪০-এর অন্তর্ভুক্ত করা। এই পদক্ষেপের ফলে আন্দামাননিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরানগর হাভেলি এবং দমনদিউ এবং পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমতুল্য হবে চণ্ডীগড়বর্তমানে পঞ্জাবহরিয়ানার যৌথ রাজধানী চণ্ডীগড়ের প্রশাসন পঞ্জাবের রাজ্যপালের দ্বারা পরিচালিত হয়
advertisement
স্বাধীন কেন্দ্রশাসিত অঞ্চল (UT) হয়েও চণ্ডীগড়ের শাসন কাঠামো অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলদের মতো নয়এই অদ্ভুত প্রশাসনিক কাঠামো বহু বছর ধরে সমালোচনার মুখেএবার কেন্দ্রের উদ্যোগে পরিস্থিতির বদল আসতে চলেছেবিলটি পাস হলে চণ্ডীগড় সংবিধানের ২৪০ অনুচ্ছেদের অন্তর্ভুক্ত হবে, যার ফলে অন্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মতো এখানেও নিযুক্ত হবেন স্বাধীন প্রশাসক (Administrator) রাজ্যপাল নন
advertisement
সরকারি সূত্রের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে চণ্ডীগড়ের প্রশাসনিক ব্যবস্থা আরও স্বচ্ছ, দ্রুত কার্যকরী এবং লক্ষ্যনির্ভর হবেবর্তমানে পঞ্জাব রাজ্যপাল একই সঙ্গে পাঞ্জাবচণ্ডীগড়ের প্রশাসনিক দায়িত্ব সামলান, যা বহু নীতিগত সিদ্ধান্তে জটিলতা তৈরি করেসংশোধনী বিল পাস হলে প্রশাসনিক তদারকি, দফতর, নীতি প্রয়োগ এবং নিরাপত্তা কাঠামো আরও কেন্দ্রীভূতনিয়ন্ত্রিত হবে
advertisement
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই প্রস্তাবটিকে ভয়াবহ অবিচার বলে অভিহিত করেছেন এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা পঞ্জাবের রাজধানী চণ্ডীগড় ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছেতিনি বলেছেন, চণ্ডীগড়পাঞ্জাবের, ছিল এবং চিরকাল থাকবেএবং রাজ্য এই সংশোধনী পাস হতে দেবে নামান আরও দাবি করেছেন যে, পঞ্জাব, পিতৃস্থান হিসেবে, একমাত্র তার রাজধানীর অধিকারী এবং বারবার কেন্দ্রের অবিচারের শিকার হয়েছে
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Latest Update: সংবিধানের ২৪০ ধারার অধীনে চণ্ডীগড়কে আনার প্রস্তুতি কেন্দ্রের! ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মান! কী এই ২৪০ ধারা? কী হবে এতে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement