advertisement

Vedika Shinde Dies: ১৬ কোটি টাকার ইঞ্জেকশনও কাজে এল না, মৃত্যু হল বিরল রোগে আক্রান্ত ১১ মাসের বেদিকার

Last Updated:

Vedika Shinde Dies: পুণের এই শিশুকন্যার চিকিৎসার জন্য দেড় মাস আগে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি ৷

পুণে: বিরল রোগে আক্রান্ত হয়েছিল শিশুটি ৷ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হলেও শেষপর্যন্ত ব্যর্থ চিকিৎসকরা ৷ মারা গেল ১১ মাসের শিশু বেদিকা শিন্ডে ৷ পুণের এই শিশুকন্যার চিকিৎসার জন্য দেড় মাস আগে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাতেও অবশ্য কোনও লাভ হয়নি ৷
চিকিৎসকরা জানিয়েছিলেন, ইঞ্জেকশন নেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছিল শিশুটি ৷ কিন্তু আচমকাই তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় ১১ মাসের বেদিকার ৷
বেদিকার চিকিৎসার জন্য অনুদান এসেছিল গোটা দেশ থেকেই ৷ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন আনানো হয়েছিল ৷ এই বিরল রোগের খরচ সামলানো অত্যন্ত কঠিন ৷ তাই অসংখ্য মানুষ বেদিকার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷ ওই ১৬ কোটির ইঞ্জেকশন শেষপর্যন্ত জোগাড় করতে পারলেও নিজের সন্তানকে বাঁচাতে পারলেন না বেদিকার বাবা-মা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vedika Shinde Dies: ১৬ কোটি টাকার ইঞ্জেকশনও কাজে এল না, মৃত্যু হল বিরল রোগে আক্রান্ত ১১ মাসের বেদিকার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement