advertisement

Crime News: স্ত্রীকে খুন, দুই সন্তানকে ছুড়ে কুয়োয় ফেলে দিয়ে মর্মান্তিক পরিণতি বেছে নিলেন পশু চিকিৎসক

Last Updated:

Crime News: পুলিশের ধারণা শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের পরে ৯ বছরের অদ্বৈত এবং ৬ বছর বয়সি বেদান্তীকে ছুড়ে কুয়োয় ফেলে দেন অতুল

পুণা: স্ত্রী এবং দুই শিশুকে হত্যা করে নিজেও আত্মঘাতী হলেন এক পশুচিকিৎসক৷ এই ঘটনা ঘিরে চাঞ্চল্য মহারাষ্ট্রের পুণা জেলায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে পুণার দৌন্ড তহশিলে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মঙ্গলবার৷ স্থানীয় ভারওয়ান্দ এলাকায় সপরিবারের থাকতেন ৪২ বছর বয়সি চিকিৎসক অতুল দ্বিবেকর৷ অভিযোগ, পেশায় পশুদের চিকিৎসক অতুলের হাতেই খুন হন তাঁর ৩৯ বছর বয়সি স্ত্রী পল্লবী এবং তাঁদের দুই সন্তান অদ্বৈত ও বেদান্তী৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের পরে ৯ বছরের অদ্বৈত এবং ৬ বছর বয়সি বেদান্তীকে ছুড়ে কুয়োয় ফেলে দেন অতুল৷
তাঁদের বাড়ির কাছেই একটি কুয়ো থেকে উদ্ধার হয়েছে দুই ভাইবোনের দেহ৷ বাড়ির ঘর থেকে পাওয়া গিয়েছে চিকিৎসক ও তাঁর স্ত্রীর ঝুলন্ত দেহ৷ তদন্তকারী পুলিশের অনুমান, প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন অতুল৷ তার পর দুই শিশুকে কুয়োয় ফেলে দিয়ে হত্যা করেন৷ এর পর বাড়িতে ফিরে ঝুলন্ত অবস্থায় রাখেন স্ত্রী পল্লবীর নিথর দেহ৷ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর তিনি নিজেও আত্মঘাতী হন বলে ধারণা পুলিশের৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অতুলের লেখা সুইসাইড নোট৷ সেখানে ‘স্ত্রীর অত্যাচার’-কেই এই ঘটনার পিছনে চিকিৎসক দায়ী করেছেন৷ চাঞ্চল্যকর এই ঘটনার পরবর্তী পর্যায়ের তদন্ত করছে পুলিশ৷ স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: স্ত্রীকে খুন, দুই সন্তানকে ছুড়ে কুয়োয় ফেলে দিয়ে মর্মান্তিক পরিণতি বেছে নিলেন পশু চিকিৎসক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement