advertisement

আমাজন থেকে বোমার মশলা কিনেছিল পুলওয়ামা জঙ্গিরা! তথ্যে চাঞ্চল্য

Last Updated:

ধৃতদের দেওয়া তথ্যে এবার জুড়ে গেল বিখ্যাত অনলাইন শপিং সংস্থা আমাজনের নাম৷ তারা জানিয়েছে, পুলওয়ামা বিস্ফোরণের সরঞ্জাম কেনা হয়েছিল আমাজন থেকেই৷

#শ্রীনগর: পুলওয়ামা জঙ্গি হামলায় জড়িত থকার অভিযোগে শুক্রবার আরও দু'জনকে আটক করল জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)৷ ধৃতদের দেওয়া তথ্যে এবার জুড়ে গেল বিখ্যাত অনলাইন শপিং সংস্থা আমাজনের নাম৷ তারা জানিয়েছে, পুলওয়ামা বিস্ফোরণের সরঞ্জাম কেনা হয়েছিল আমাজন থেকেই৷
গত বছর পুলওয়ামা হামলায় মৃত্যু হয়েছিল ৪০ জন সেনাজওয়ানের৷ সেই ঘটনায় জড়িত থাকার দায়ে শুক্রবার শ্রীনগর থেকে ওয়াইজ উল ইসলাম (১৯) ও পুলওয়ামা থেকে আব্বাস রাদর (২১)-কে গ্রেফতার করা হয়৷ জেরার মুখে তারাই জানান, তারা জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত৷
এনআইয়ে-এর এক শীর্ষকর্তার কথায়, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলাকালে ওয়াইজ উল ইসলাম জানায় আইইডি বিস্ফোরক বানানোর ব্যটারি ও অন্য নানা সরঞ্জাম জইশের পাকিস্তানের ঠিকানায় আনা হয়েছিল৷ সেগুলিকে সেই জঙ্গিদের কাছে পৌঁছে দেয়৷’
advertisement
advertisement
কী ভূমিকা ছিল আব্বাস রাদরের? ওই এনআইএ কর্ত জানাচ্ছেন, সে বিস্ফোরণের মূল পাণ্ডা আদিল আহমেদ দার, সামীর আহমেদ দার-দের থাকার ব্যবস্থা করেছিল৷
ওয়াইজ উল ইসলাম ও আব্বাস রাদরকে এদিন (শনিবার) জম্মুতে অবস্থিত এনআইএ-এর বিশেষ আদালতে তোলা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমাজন থেকে বোমার মশলা কিনেছিল পুলওয়ামা জঙ্গিরা! তথ্যে চাঞ্চল্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement