advertisement

আর কত শহিদ দেখব! এখনও চুপ কেন সরকার? ট্যুইট অখিলেশের

Last Updated:

পুলওয়ামার ফের ৪ জওয়ানের মৃত্যুর ঘটনায় কেন্দ্রকে ট্যুইটারে একহাত নিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সপা সুপ্রিমো অখিলেশ যাদব৷

#লখনৌ: পুলওয়ামার ফের ৪ জওয়ানের মৃত্যুর ঘটনায় কেন্দ্রকে ট্যুইটারে একহাত নিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সপা সুপ্রিমো অখিলেশ যাদব৷ মোদি সরকারকে কটাক্ষ করে অখিলেশ লিখলেন, '৩ দিনের রাষ্ট্রীয় শোকের সময়সীমা কি আরও বাড়াতে হবে? কেন সরকার দেখছে ও অপেক্ষা করছে?'
advertisement
advertisement
রবিবার রাত থেকে পুলওয়ামায় জঙ্গি নিধন অভিযান শুরু করে ভারতীয় সেনা৷ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৪ জওয়ানের৷ মৃত্যু হয়েছে ১ জন সাধারণ নাগরিকেরও৷ সোমবার সকালে জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা৷ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আব্দুল রশিদ গাজিকে খতম করে সেনা৷
কিন্তু বড় সাফল্যের মধ্যেও দুঃখের খবর হল ৪ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা৷ সেই ঘটনাতেই অখিলেশ বিজেপি সরকারকে কটাক্ষ করে ট্যুইট করেছেন, 'প্রতিদিন আমরা বীর জওয়ানদের শহিদ হওয়ার খবর পাচ্ছি৷ যখন বিজেপি নেতারা হাসি মুখে শহিদ জওয়ানদের শেষকৃত্যে অংশ নিচ্ছেন৷ কেন সরকার চুপ করে বসে দেখছে?'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আর কত শহিদ দেখব! এখনও চুপ কেন সরকার? ট্যুইট অখিলেশের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement