advertisement

Priyanka Gandhi bag: প্যালেস্তাইনের পর বাংলাদেশ, পর পর দু দিন সংসদে 'ব্যাগ- বার্তা' প্রিয়াঙ্কার

Last Updated:

প্রিয়াঙ্কা গান্ধির দেখাদেখি বিরোধী পক্ষের আরও বেশ কিছু সাংসদও একই ধরনের ব্যাগ নিয়ে এসে সংসদ চত্বরে প্রতিবাদে সরব হন৷

প্যালেস্তাইনের পর বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধি৷
প্যালেস্তাইনের পর বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়াঙ্কা গান্ধি৷
নয়াদিল্লি: গতকালই তাঁর কাঁধে প্যালেস্তাইন লেখা ব্যাগ দেখা গিয়েছিল৷ তা নিয়ে সংসদে বিতর্কের ঝড় উঠেছিল৷ চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ব্যাগ নিয়ে ফের চমক দিলেন প্রিয়াঙ্কা গান্ধি৷ আজ সংসদে আসার সময় যে ব্যাগ প্রিয়াঙ্কা নিয়ে আসেন, তাতে লেখা ছিল বাংলাদেশ৷ বাংলাদেশে নির্যাতনের মুখে পড় সংখ্যালঘুদের প্রতি সংহতির বার্তা দিয়েই ওই ব্যাগ নিয়ে লোকসভায় আসেন কংগ্রেস সাংসদ৷
এ দিন প্রিয়াঙ্কা গান্ধি যে ব্যাগটি নিয়ে সংসদে আসেন, তার গায়ে বিশেষ বার্তায় লেখা ছিল, ‘বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টানদের পাশে থাকুন৷’ প্রিয়াঙ্কা গান্ধির দেখাদেখি বিরোধী পক্ষের আরও বেশ কিছু সাংসদও একই ধরনের ব্যাগ নিয়ে এসে সংসদ চত্বরে প্রতিবাদে সরব হন৷ সোমবার লোকসভার জিরো আওয়ারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়টি নিয়ে সরব হওয়ার জন্য আর্জি জানান৷ কূটনৈতিক ভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে সেদেশের হিন্দু এবং খ্রিস্টানদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও আর্জি জানান প্রিয়াঙ্কা৷
advertisement
advertisement
প্রিয়াঙ্কা বলেন, সরকারের উচিত বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টানদের উপরে অত্যাচারের বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া৷ আমাদের এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে যাঁরা যন্ত্রণার মধ্যে রয়েছেন তাঁদের পাশে দাঁড়ানো উচিত৷
advertisement
গতকাল প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসেন প্রিয়াঙ্কা৷ তার আগের দিনই ওয়েনাডের কংগ্রেস সাংসদের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান প্যালেস্তাইন দূতাবাসের প্রতিনিধি৷ প্রিয়াঙ্কা প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় আসায় বিজেপি-র কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে৷ বিজেপি-র পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, বাংলাদেশি সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে কেন সরব হচ্ছেন না কংগ্রেস সাংসদ?
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi bag: প্যালেস্তাইনের পর বাংলাদেশ, পর পর দু দিন সংসদে 'ব্যাগ- বার্তা' প্রিয়াঙ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement