advertisement

Priyanka Gandhi: হাতে সংবিধান, প্রথমবার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি!

Last Updated:

প্রিয়াঙ্কা গান্ধি শপথ নেওয়ায় এই মুহূর্তে গান্ধি পরিবার থেকে তিন জন প্রতিনিধি সংসদে থাকলেন৷

সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি৷
সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি৷
নয়াদিল্লি: হাতে সংবিধান নিয়ে সাংসদ হিসেবে প্রথমবার শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি৷ কেরলের ওয়েনাড থেকে নিজের দাদা রাহুল গান্ধি পরিবর্তে সা্ংসদ হলেন প্রিয়াঙ্কা৷ উত্তর প্রদেশের রায়বরেলি থেকেও জয়ী হওয়ায় ওয়েনাডের সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন রাহুল৷
প্রিয়াঙ্কা গান্ধি শপথ নেওয়ায় এই মুহূর্তে গান্ধি পরিবার থেকে তিন জন প্রতিনিধি সংসদে থাকলেন৷ রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও তাঁদের মা সনিয়া গান্ধি রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন৷
advertisement
ওয়েনাড থেকে জয়ের ক্ষেত্রে দাদা রাহুলের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা৷ ৬ লক্ষ ২২ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিআই প্রার্থী সত্যেন মোখেরির সঙ্গে তাঁর ব্যবধাবন ছিল চার লক্ষেরও বেশি ভোটের৷ বিজেপি প্রার্থী নব্য হরিদাসের তুলনায় ৫ লক্ষ ১২ হাজার বেশি ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা৷
advertisement
ভোটে জয়ের পরই ওয়েনাডের মানুষকে ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা৷ সংসদে তিনি তাঁদের কণ্ঠস্বর হয়ে ওয়েনাডের মানুষের আশা এবং স্বপ্নপূরণের চেষ্টা করবেন বলেও এক্স হ্যান্ডেলে লেখেন কংগ্রেস নেত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi: হাতে সংবিধান, প্রথমবার সাংসদ হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধি!
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement