advertisement

নিজের বিয়েতে আতসবাজি ফাটিয়ে ব্যপক ট্রোলড হলেন প্রিয়াঙ্কা

Last Updated:

UNICEF-এর গুড উইল অ্যাম্বাসাডর হিসাবে একটি ভিডিও-তে পরিবেশ সচেতনার পাঠ দিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷

#মুম্বই: বেমালুম পাল্টি খেলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ একদিন নিজেই জনসাধারণকে যে কাজ করতে নিষেধ করেছিলেন, সে কাজই করলেন নিজের বিয়ে ৷ সে কারণে এমন সুখে দিনেও তাঁকে রীতিমতো ট্রোলড হতে হল সোশ্যাল মিডিয়ায় ৷
প্রিয়াঙ্কার বিয়ের আসর বসেছে যোধপুরের উমেদ ভবনে ৷ নিক জোনাসের সঙ্গে খ্রীষ্টান ও পঞ্জাবী মতে গাঁটছড়া বেধেঁছেন পিগি চপস ৷ আর বিয়ে উপলক্ষে চলছে একের পর এক ইভেন্ট ৷ কখনও ফ্যাশন প্যারেড, কখনও অ্যাওয়ার্ড শো, কখনও ক্রিকেট খেলা আবার কখনও আতশবাজি ফাটানোর উৎসব ৷ আর এই উৎসব করেই দারুণ বেকায়দায় পড়েছেন নায়িকা ৷
advertisement
কিছুদিন আগেই ছিল দিওয়ালি ৷ সে সময় UNICEF-এর গুড উইল অ্যাম্বাসাডর হিসাবে একটি ভিডিও-তে পরিবেশ সচেতনার পাঠ দিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ সকলকে বলেছিলেন আতসবাজিমুক্ত দিওয়ালি সেলিব্রেট করার কথা ৷ বলেছিলেন, ‘আলো, লাড্ডু, ভালবাসা আর দূষণ নিয়ন্ত্রণ’ এইভাবেই যেন সকলে দিওয়ালি সেলিব্রেট করেন ৷ আর নিজের বিয়েতে এটা কী করলেন অভিনেত্রী?
advertisement
advertisement
আতসবাজি ফাটালেন চুটিয়ে ৷ আতসবাজির আলো আর শব্দে ভরে উঠেছিল যোধপুরের আকাশ ৷ নানা রঙের, নানা ধরনের, নানা শব্দের সেই আতসবাজির ভিডিও কিছুক্ষণের মধ্যেই জনসমক্ষে আসে ৷ তারপরেই ট্রোলড হন প্রিয়াঙ্কা ৷
advertisement
কেউ বলেন তিনি হিপোক্রিট, কেউ আবার প্রশ্ন করেন, এই বাজি নিশ্চয় ‘হার্বাল’ ছিল ? কেউ আবার লেখেন, প্রিয়াঙ্কা চোপড়ার কুকুর দিওয়ালির আতসবাজিতে ভয় পায়, বিয়ের নয় ৷
advertisement
Hey @nickjonas first congratulations for your marriage. Now pls watch this carefully& explain how you subjected your asthametic wife to polluted atmos by having fireworks at wedding?
advertisement
Your wife preaching Hindus to have crackerless diwali here
— Debjani Chatterjee
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিজের বিয়েতে আতসবাজি ফাটিয়ে ব্যপক ট্রোলড হলেন প্রিয়াঙ্কা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement