advertisement

গুজব ছড়াচ্ছে বিরোধীরা, কৃষকদের বোঝানোর জন্য বিজেপি কর্মীদের কাছে আবেদন মোদির

Last Updated:

শুধু কৃষি বিল নয়, শ্রম আইনে নতুন সংশোধনের ফলে অসংগঠিত ক্ষেত্রের সব শ্রমিকরাই ন্যূনতম মজুরির অধিকার পাবেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

#নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে ফের একবার বিরোধীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিনই নতুন তিনটি কৃষি বিলের প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি৷ প্রধানমন্ত্রীর অবশ্য দাবি, নয়া কৃষি বিলে কৃষকদের আয় বাড়বে, তাঁদের অধিকারও সুরক্ষিত হবে৷ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে বিজেপি-র দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ দিন এই দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ দলীয় কর্মীদের কাছে তাঁর আবেদন, কৃষি বিল নিয়ে কৃষকদের কাছে গিয়ে তাঁদের বিভ্রান্তি দূর করতে হবে৷
বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, 'এর আগে যাঁরা সরকারে ক্ষমতায় ছিল, তাঁরা এমন জটিল আইন ও প্রতিশ্রুতির জাল বিছোত যে অধিকাংশ কৃষকই তা বুঝতে পারতেন না৷ কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্রমাগত এই পরিস্থিতি বদলে দিয়ে কৃষকদের উন্নয়নের চেষ্টা করেছে৷'
প্রধানমন্ত্রী আরও দাবি করেন, গত কয়েক বছরে এনডিএ সরকার কৃষকদের সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করেছে৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ১০ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে৷ কৃষকরা যাতে ঋণ পান তার জন্য যত বেশি সম্ভব কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদী বলেন, নতুন কৃষি বিলগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্য প্রচার চালাচ্ছে বিরোধীরা৷ তার মোকাবিলায় সহজ ভাষায় নতুন কৃষি বিলগুলি কীভাবে তাঁদের অধিকার সুরক্ষিত করবে, কৃষকদের কাছে গিয়ে তা বোঝানোর জন্য বিজেপি কর্মীদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷
শুধু কৃষি বিল নয়, শ্রম আইনে নতুন সংশোধনের ফলে অসংগঠিত ক্ষেত্রের সব শ্রমিকরাই ন্যূনতম মজুরির অধিকার পাবেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি আরও জানিয়েছেন, এতদিন বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম বেতনের ১০ হাজারটি স্তর ছিল৷ সংশোধিত আইনে তা কমিয়ে ২০০-তে নিয়ে আসা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুজব ছড়াচ্ছে বিরোধীরা, কৃষকদের বোঝানোর জন্য বিজেপি কর্মীদের কাছে আবেদন মোদির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement