advertisement

জয়ললিতার জন্য স্মৃতিসারক, করুণানিধির জন্য ৬ফুট জমিও নয় কেন-সরকারের বিরুদ্ধে তোপ ডিএমকের

Last Updated:

প্রায় ৫০ কোটি টাকা খরচ করে জয়ললিতার গৌরবময় রাজনৈতিক যাত্রা তুলে ধরার জন্য এই স্মৃতিস্মারক নির্মাণ করার পরিকল্পনা করছে পালানিস্বামী সরকার ।

#চেন্নাই:  মৃত্যুর পরেও থামছেনা বিতর্ক । মঙ্গলবার চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ডিএমকে সুপ্রিমো করুণানিধি । চেন্নাই-এর মেরিনা বিচে ডিএমকে প্রতিষ্ঠাতা আন্নাদুরাই-এর সমাধির পাশেই করুণানিধিকে সমাধিস্থ করতে চেয়েছিলেন ডিএমকে সদস্যরা । কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে পালানিস্বামী সরকার । এই মেরিনা বিচেই সমাধিস্থ করা হয়েছিল জয়ললিতাকেও । তামিলনাড়ু সরকারের এহেন সিদ্ধান্তকে সরাসরি কটাক্ষ করেছেন ডিএমকে নেতারা ।
ডিএমকে মুখপাত্র ও আইনজীবী এ সর্বানন জানিয়েছেন করুণানিধি যে আন্নাদুরাইকে গুরু বলে মানতেন তাঁর পাশেই তাঁকে শায়িত করা হোক এটুকুই তাঁদের আর্জি ছিল । তিনি বলেছেন এআইডিএমকে সরকার প্রয়াত জয়ললিতার স্মৃতিস্মারকের জন্য ৩,৫০০ স্কোয়ার ফুটের একটি ইমারত গড়তে পারে, কিন্তু করুণানিধির সমাধিস্থলের জন্য মাত্র ৬ফুট জমি দিতে অপারগ পালানিস্বামী সরকার । বর্তমান সরকার ডিএমকে সদস্য ও সমর্থকদের আবেগকে আঘাত করছেন, মন্তব্য সর্বাননের । প্রসঙ্গত প্রায় ৫০ কোটি টাকা খরচ করে জয়ললিতার গৌরবময় রাজনৈতিক যাত্রা তুলে ধরার জন্য এই স্মৃতিস্মারক নির্মাণ করার পরিকল্পনা করছে পালানিস্বামী সরকার ।
advertisement
ডিএমকে শীর্ষ নেতাদের মতে কেবলমাত্র নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই কাজ করছে তামিলনাড়ুর বর্তমান শাসকদল ।
advertisement
এই বিষয়ে  আজ চূড়ান্ত রায় দেবে মাদ্রাজ হাই কোর্ট ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জয়ললিতার জন্য স্মৃতিসারক, করুণানিধির জন্য ৬ফুট জমিও নয় কেন-সরকারের বিরুদ্ধে তোপ ডিএমকের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement