advertisement

'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর

Last Updated:

Prashant Kishor Vs Rahul Gandhi: 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর।

Rapid Read
রাহুলকে কটাক্ষ প্রশান্ত কিশোরের!
রাহুলকে কটাক্ষ প্রশান্ত কিশোরের!
পটনা: বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিহারের যুবসমাজের উপর তাঁর প্রভাব নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন পিকে। Gen Z সংক্রান্ত রাহুল গান্ধির সাম্প্রতিক মন্তব্যকে সম্পূর্ণ নস্যাৎ করে পিকের পাল্টা প্রশ্ন, “যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?”
কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে তুমুল কটাক্ষ করে বিহার সম্পর্কে তাঁর ধারণা ও বোধগম্যতাকেই রীতিমতো চ্যালেঞ্জ করে বসলেন প্রশান্ত কিশোর। রবিবর এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে, প্রশান্ত কিশোর বলেন, “রাহুল গান্ধির ‘ভোট চুরির’ ঘন ঘন অভিযোগ এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার জন্য তরুণদের প্রতি তাঁর আবেদন সত্ত্বেও, বিহারের Gen Z তাঁর আহ্বানে কোনওমতেই সাড়া দেবে না।”
advertisement
advertisement
advertisement
প্রশান্ত কিশোরের পাল্টা প্রশ্ন, “রাহুল গান্ধির বিহার সম্পর্কে কতটা জ্ঞান আছে? রাহুল এখানে আসেন, ঘুরে বেড়ান, দু-একটা শো-বাইট করেন এবং তারপর চলে যান”।
পিকের ভাষায়, “যখন বিহারের মানুষই তাঁর কথা শুনছেন না, তখন Gen Z কেন তার কথা শুনতে যাবে? একইসঙ্গে, প্রশান্ত কিশোরের দাবি, “বিহারের Gen Z এমন নয় যাঁরা কারও কথায় বা পরামর্শের বশবর্তী হয়ে নিজেদের ভাব বা চিন্তাধারা বদলে ফেলবেন।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement