advertisement

দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়

Last Updated:
#নয়াদিল্লি: ফের বাঙালির গৌরবের মুকুটে জুড়ল নয়া পালক ৷ প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়কে ভারত রত্ন সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন দেশের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ আজ বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমেই তাঁকে এই সম্মান সম্মানিত করা হল ৷ জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসেই তাঁর নাম মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল ৷
কয়েকদিন আগেই রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয় প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ভারত রত্ন সম্মান পাচ্ছেন গায়ক ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখ ৷
এ দিন সেই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হল ৷ ১৯৫৪ সালের ০২ জানুয়ারি ভারতরত্ন পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভারতরত্ন দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। তারপর সেটা পাস হয়। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেলেন প্রণব মুখোপাধ্যায়
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
KKR vs PBKS : কলকাতায় ঝমঝমিয়ে নামল বৃষ্টি ! ম্যাচ আপাতত বন্ধ, হতাশ দর্শকরা
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement