advertisement

বুক থেকে পা, ৪০টি টুকরো হয়েছিল ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজীর দেহে

Last Updated:

১টা নয়, ২টো নয়, ৪০টি টুকরো হয়ে গিয়েছিল শিবাজী রায়ের দেহ ৷ তাও আবার বুক থেকে পা পর্যন্ত অংশে ৷ অন্যদিকে বুকের উপরিভাগ ছিল কার্যত অক্ষত ৷ ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজী রায়ের ময়নাতদন্তে উঠে এসেছে এমনই তথ্য ৷

#কলকাতা: ১টা নয়, ২টো নয়, ৪০টি টুকরো হয়ে গিয়েছিল শিবাজী রায়ের দেহ ৷ তাও আবার বুক থেকে পা পর্যন্ত অংশে ৷ অন্যদিকে বুকের উপরিভাগ ছিল কার্যত অক্ষত ৷ ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজী রায়ের ময়নাতদন্তে উঠে এসেছে এমনই তথ্য ৷
গত ৩ জুন সকাল সাড়ে ৯টা নাগাদ হাওড়ার ডোমজু়ড়ে পাকু়ড়িয়া সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কলকাতার ব্যবসায়ী শিবাজী রায়ের ৷ পাকুরিয়া সেতুর রেলিংয়ে ধাক্কা মেরে দলা পাকিয়ে গিয়েছিল সাড়ে তিন কোটি টাকা দামের বিদেশি বিলাস বহুল ফেরারি গাড়িটি ৷ ময়না তদন্ত বলছে, ওই আঘাতেই মৃত্যু হয় শিবাজীর ৷ এই রিপোর্ট এবার ফরেন্সিক বিভাগে পাঠানো হবে ৷ ওই দিন ঠিক কী ঘটেছিল, কীভাবে এত বড় দুর্ঘটনার শিকার হলেন অভিজ্ঞ চালক শিবাজী, সেই কারণই খতিয়ে দেখা হবে ৷
advertisement
advertisement
শিবাজীর ময়নাতদন্তের পাশাপাশি পরীক্ষায় পাঠানো হয়েছিল ফেরারি গাড়িটিকেও ৷ গাড়ির গায়ে দুর্ঘটনার দাগ থেকে অনুমান করা হয়েছে, ধাক্কা লাগার আগে গাড়ির গতি ছিল ১৩০ কিমির কাছাকাছি ৷ গাড়ির দাগের পাশাপাশি পরীক্ষা করা হয়েছে সেতুর ভেঙে পড়া স্তম্ভগুলিরও ৷ কী ভাবে গাড়ির গতি ওঠানামা করেছে তা জানতে ফরেন্সিক দফতরের সহায়তা নেওয়া হয়েছে। যদিও সে রিপোর্ট এখনও আসেনি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুক থেকে পা, ৪০টি টুকরো হয়েছিল ফেরারি দুর্ঘটনায় মৃত শিবাজীর দেহে
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement