advertisement

রাজনৈতিক স্বার্থে ইডিকে ব্যবহার করছে মোদি সরকার, স্বামীর পাশেই আছি: প্রিয়াঙ্কা গান্ধি

Last Updated:
#নয়াদিল্লি: আর্থিক তছরূপ মামলায় আজ প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢ়রাকে ডেকে পাঠিয়েছে ইডি। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করার পরই রবার্টকে ইডির তলবের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ রয়েছে বিরোধীদের।
এমনকি কংগ্রেসের হেডকোয়ার্টারে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কার গান্ধি বঢ়রার স্পষ্ট মন্তব্য- এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক স্বার্থের বিষয়টি সংশয়াতীত । স্বামীকে ইডি পর্যন্ত পৌঁছে দিয়েও তিনি জানিয়েছিলেন পরিবারের পাশে তিনি সবসময় রয়েছেন।
পাশাপাশি CNN News18 কে প্রিয়াঙ্কা জানিয়েছেন তবে নির্বাচনের আগে কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে ভয় পেলে চলবে না বরং একজোটে কেন্দ্রের একচেটিয়া নীতির বিরুদ্ধে লড়তে হবে। আজকে সিবিআই-ইডি প্রসঙ্গেও একই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচনের আগে যাকে খুশি নোটিস পাঠানোর অভিযোগ তুলেছেন তিনি কেন্দ্রের বিরুদ্ধে । প্রিয়াঙ্কাও স্পষ্টভাবে জানিয়েছেন কেন্দ্রের বিরোধীতা করলেই এহেন পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু তার জন্য পিছিয়ে থাকলে চলবে না ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজনৈতিক স্বার্থে ইডিকে ব্যবহার করছে মোদি সরকার, স্বামীর পাশেই আছি: প্রিয়াঙ্কা গান্ধি
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement