‘শিশু ধর্ষণের ঘটনার জন্য দায়ী পর্নসাইট’
Last Updated:
একের পর শিশু ধর্ষণের ঘটনা ঘিরে ক্ষোভে ফুঁসছে দেশ ৷ কাঠুয়া এবং উন্নাও গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ ৷
#নয়াদিল্লি: একের পর শিশু ধর্ষণের ঘটনা ঘিরে ক্ষোভে ফুঁসছে দেশ ৷ কাঠুয়া এবং উন্নাও গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ ৷ এহেন পরিস্থিতিতেই ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে জনরোষের মুখে পড়লেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী ভূপেন্দ্র সিং ৷ তাঁর দাবি, দেশে বেড়ে চলা শিশু ধর্ষণের জন্য দায়ী পর্ন ভিডিও ৷ বিজেপি মন্ত্রীর এহেন মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে ৷
ভূপেন্দ্র সিংয়ের দাবি, সাম্প্রতিক কালে বেড়ে গিয়েছে ধর্ষণের মত ঘটনা ৷ আর এই ধর্ষণ এবং শ্লীলতাহানির মত ঘটনার জন্য একমাত্র দায়ী পর্নসাইট গুলি ৷ তাই ধর্ষণ রুখতে পর্ন সাইট গুলি নিষেধাজ্ঞা করার চিন্তাভাবনাও করছে মধ্যপ্রদেশ সরকার ৷ এমনই মন্তব্য করলেন তিনি ৷
রিপোর্ট থেকে জানা যাচ্ছে , ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকার ২৫ টি পর্ন সাইটের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷
advertisement
advertisement
গত ১৯ এপ্রিল ইন্দোরে সদ্যোজাত কন্যাসন্তানের ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছিল ৷ নিজের কাকুর কাছেই ধর্ষণ হতে হয়েছে ওই কন্যাসন্তানটিকে ৷ এর পাশাপাশি দিন দুই আগেই প্রকাশ্য রাস্তায় এক মডেলের জামা ধরে টানাটানি করার অভিযোগে গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতিকে ৷ দিনকে দিন বাড়ছেই ধর্ষণ এবং শ্লীলতাহানির মত ঘটনা ৷ আর সেই কারণেই মধ্যপ্রদেশে পর্ন সাইটগুলি নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দ্বারস্থ হবেন ভূপেন্দ্র সিং ৷ জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর ৷
advertisement
গত রবিবার নাবালিকা ধর্ষণে বা ১২ বছরের কম বয়সী শিশুকন্যাকে ধর্ষণে মৃত্যুদণ্ডের প্রস্তাব দেওয়া হয়। তা পাশ হয় কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও। রাষ্ট্রপতির সম্মতি পেলেই তা আইনে পরিণত হওয়ার অপেক্ষায় ছিল। রবিবার গোড়াতেই সে সম্মতি দিয়ে দিলেন রামনাথ কোবিন্দ। সই করেন অর্ডিন্যান্সে। ফলে এখন থেকে নাবালিকা ধর্ষণে অন্যান্য সাজার পাশাপাশি এবার থেকে প্রয়োজনে মৃত্যদণ্ডও দিতে পারবে আদালত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 24, 2018 12:30 PM IST











