advertisement

Madhya Pradesh News: চুপচাপ দ্বিতীয় বিয়ের চেষ্টা, খবর পেয়ে হাজির প্রথম স্ত্রী! মধ্যপ্রদেশে পুলিশের বিয়ে আটকাল পুলিশই

Last Updated:

নিজের পরিবারের কয়েকজনকে নিয়ে ওই হোটেলে পৌঁছে যান পুলিশ কনস্টেবলের প্রথম স্ত্রী৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি৷ তার আগেই দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে ফেলেছিলেন মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল৷ শেষ মুহূর্ত অবশ্য তাঁর যাবতীয় পরিকল্পনায় জল ঢেলে দিল পুলিশই৷ ভেস্তে গেল কনস্টেবলের দ্বিতীয় বিয়ে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের আলওয়ারে এই ঘটনা ঘটেছে৷ ওই কনস্টেবলের নাম জয় কিষান৷ জানা গিয়েছে, একটি হোটেলে পরিবারের কয়েকজনের উপস্থিতিতে গোপনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই পুলিশ কনস্টেবল৷
কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে যান ওই কনস্টেবলের প্রথম স্ত্রী রীনা৷ সঙ্গে সঙ্গেই নিজের পরিবারের কয়েকজনকে নিয়ে ওই হোটেলে পৌঁছে যান পুলিশ কনস্টেবলের প্রথম স্ত্রী৷
advertisement
advertisement
রীনার ভাই জানিয়েছেন, ২০১১ সালে তাঁর দিদিকে বিয়ে করেন জয় কিষান নামে ওই কনস্টেবল৷ কিন্তু বিয়ের ছ বছর পর অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওই পুলিশ কনস্টেবল৷ ওই ঘটনার পর থেকেই নিজের বাপের বাড়িতে ফিরে যান ওই পুলিশ কনস্টেবলের স্ত্রী রীনা৷
বিয়েকে কেন্দ্র করে হোটেলে গন্ডগোলের খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ৷ পুলিশের পক্ষ থেকেই ওই কনস্টেবলের বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh News: চুপচাপ দ্বিতীয় বিয়ের চেষ্টা, খবর পেয়ে হাজির প্রথম স্ত্রী! মধ্যপ্রদেশে পুলিশের বিয়ে আটকাল পুলিশই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement