advertisement

News 18 Rising Bharat Summit 2026: নতুন ভারতের উত্থানের প্রশংসায় মোদি, দেশের বদনাম করার জন্য নিশানা করলেন কংগ্রেসকে!

Last Updated:

এবারের নিউজ ১৮ রাইজিং সামিট-এর মূল বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

রাইজিং ভারত সামিটের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
রাইজিং ভারত সামিটের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শুক্রবার নিউজ 18 রাইজিং ভারত সামিটের অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে প্রধান বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করার পাশাপাশি আগামী দিনের আত্মনির্ভর ভারতের উন্নয়নের রূপরেখাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবারের রাইজিং ভারতের ভাবনা ছিল অন্তর্নিহিত শক্তি৷ প্রধানমন্ত্রী বলেন, যখন কোনও দেশের লুকিয়ে থাকা শক্তি জেগে ওঠে তখন নিজেদের লক্ষ্যে পৌঁছে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় সেই দেশ৷
একই সঙ্গে অবশ্য আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দশকের পর দশক কেটে গেলেও দেশের কিছু রাজনৈতিক শক্তি এখনও ব্রিটিশ আমলের মানসিকতা নিয়ে চলছে৷ আর সেই কারণেই বিশ্বের সামনেই দেশের সাফল্যগুলিকে খাটো করে দেখিয়ে ভারতের সম্মান ধুলোয় মেশানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷
শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি বড় অংশ জুড়েই ছিল সাম্প্রতিক শেষ হওয়া এআই সামিটের কথা৷ প্রধানমন্ত্রীর মতে, এআই সামিটের আয়োজন ভারতের কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়৷ কারণ ভারত প্রযুক্তির ক্রেতা থেকে প্রযুক্তি সৃষ্টিকারী দেশ হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে৷ কিন্তু গোটা বিশ্বের সামনে রাজনৈতিক চটকারিতা দেখিয়ে শিরোনামে আসার চেষ্টার জন্য কংগ্রেসকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী৷
advertisement
advertisement
কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল এখন মতাদর্শগত ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে৷ সেই কারণেই বিদেশি অতিথিদের সামনে দেশের বদনাম করার চেষ্টা করেছে কংগ্রেস৷ সাম্প্রতিক একের পর এক নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতাই এর জন্য দায়ী বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী৷
প্রধানমন্ত্রী আরও বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে মাঝেমধ্যেই কংগ্রেস নেতৃত্ব মহাত্মা গান্ধির নাম ঢাল হিসেবে ব্যবহার করে৷ কিন্তু কংগ্রেস কোনও সাফল্য পেলেই তার কৃতিত্ব দেওয়া হয় একটি পরিবারকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News 18 Rising Bharat Summit 2026: নতুন ভারতের উত্থানের প্রশংসায় মোদি, দেশের বদনাম করার জন্য নিশানা করলেন কংগ্রেসকে!
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement