advertisement

‘যে নেতাদের প্রশ্রয়ে চিটফান্ডে কালো টাকা ঘুরেছে, আমার সিদ্ধান্ত নিয়ে তারাই এখন প্রশ্ন তুলছে: নরেন্দ্র মোদি

Last Updated:

নোট বাতিলের পরে ১১ দিন কেটে গিয়েছে ৷ গোটা দেশ জুড়ে টাকা নিয়ে ভোগান্তি এখনও শেষ হয়নি ৷ এটিএমের সামনে ও ব্যাংকের লাইনে

#আগ্রা: নোট বাতিলের পরে ১১ দিন কেটে গিয়েছে ৷ গোটা দেশ জুড়ে টাকা নিয়ে ভোগান্তি এখনও শেষ হয়নি ৷ এটিএমের সামনে ও ব্যাংকের লাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, নানা সমালোচনা ৷ তার ওপর টাকার লেন-দেন নিয়ে রোজ রোজ কেন্দ্রীয় সরকারের নতুন নতুন নিয়ম বার করায় ভোগান্তি কমা তো দূর, বেড়েছে আরও ৷ তবে রবিবার আগ্রায় গ্রামীণ আবাস যোজনার উদ্ধোধনে মোদি যেন নিজের সিদ্ধান্ততেই অটুট থাকলেন ৷  দেশের মানুষের সামনে নোট বদলের সিদ্ধান্তের ‘ম্যাটার অফ ফেক্ট’টাই বেশি তুলে ধরতে চাইলেন ৷ সঙ্গে দেশবাসীকে সরকারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাতেও ভুললেন না মোদি !
৮ নভেম্বর হঠাৎই দেশবাসীকে জানিয়ে ছিলেন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ৷ সঙ্গে জানিয়েছিলেন কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ রবিবার আগ্রার মঞ্চে সেই কথারই যেন রিক্যাপ করলেন নরেন্দ্র মোদি ৷ সঙ্গে, বিরোধীদের নোট বাতিলের বিরোধীতাকেও একহাত নিলেন তিনি ৷ বক্তব্যে সোজা টেনে আনলেন কালো বাজারি ও দেশের চিটফান্ড সমস্যাকে৷
advertisement
এদিন আগ্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী স্পষ্টই জানালেন, ‘আমার নোট বাতিলের সিদ্ধান্তে দেশবাসী খুশি ৷ সবচেয়ে খুশি দেশের গরিব মানুষ ৷ আমি বলেছিলাম সময় লাগবে ৷ দেশবাসী এখনও কষ্ট করছেন ৷ আমি কৃতজ্ঞ ৷ উজ্জ্বলা যোজনা সফল হবেই ৷’
advertisement
কালো টাকার প্রসঙ্গকে টেনে এনে এদিন মোদি বললেন, দেশের উচ্চবিত্তরা আমার সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন, ‘কালোটাকা মধ্যবিত্তের কাছে নেই ৷ খেটে খাওয়া গরিব মানুষের কাছেও নেই৷ ‘যারা এদের থেকে টাকা নেয় তারাই অসাধু ৷ তাদের কাছেই কালোটাকা আছে ৷ আজ তাদের বাধ্য হয়ে ব্যাঙ্কে সেই টাকা জমা দিতে হচ্ছে ৷ ৫ লক্ষ কোটির বেশি টাকা ব্যাঙ্কে জমা পড়েছে ৷ দেশ দুর্নীতিমুক্ত হবেই৷’
advertisement
মোদির নোট বাতিল কিছুতেই মেনে নিতে পারছেন না মোদি বিরোধীরা ৷ দফায় দফায় এর বিরোধীতায় করছেন নানাভাবে ৷ আগ্রার মঞ্চে বিরোধীদের বিরোধীতাকেও উসকে দিতে ভুললেন না মোদি ৷ সোজাসুজি কারও নাম না নিয়ে বিরোধী নেতাদের একহাত নিলেন তিনি ৷ প্রসঙ্গ অবশ্যই ছিল চিটফান্ড ও কালো টাকা ৷
নরেন্দ্র মোদি জানালেন, ‘চিটফান্ডের টাকা এখনও বাজারে ঘুরছে ৷ সব বন্ধ হবে আমার এই সিদ্ধান্তে ৷ গরিবদের বাঁচাতেই আমার এই সিদ্ধান্ত ৷ আমার সিদ্ধান্তে তাই অনেকেই চাপে ৷ যারা চাপে রয়েছেন তাঁরাই গরিবদের সর্বস্বান্ত করেছে ৷ আমার লড়াই দীর্ঘমেয়াদি ৷ আপনারা আমার উপর বিশ্বাস রাখুন৷ আর ৫০ দিন কষ্ট করুন ৷ সব ঠিক হয়ে যাবে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘যে নেতাদের প্রশ্রয়ে চিটফান্ডে কালো টাকা ঘুরেছে, আমার সিদ্ধান্ত নিয়ে তারাই এখন প্রশ্ন তুলছে: নরেন্দ্র মোদি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement