মোদির বৈঠকে থাকছেন না মমতা, স্ট্যালিন, বিজয়নরা! কেন জানেন? রয়েছে গুরুত্বপূর্ণ কারণ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
PM Modi Meeting: শুক্রে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ইরান যুদ্ধ আবহে জরুরি ভার্চুয়াল বৈঠকের ঘোষণা। কিন্তু এই বৈঠকে কেন থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্টালিনরা? নেপথ্যে রয়েছে বড় কারণ।
নয়াদিল্লি: ইরান যুদ্ধ সঙ্কট চরমে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সন্ধ্যায় দেশের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা। তবে কি বড় কোনও ঘোষণার পথে কেন্দ্র?
জানা যাচ্ছে, শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ছটায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন।
PM Narendra Modi will interact with CMs tomorrow evening through video conferencing on the West Asia conflict to review preparedness and plans of states. Meeting to focus on ensuring synergy of efforts in the spirit of ‘Team India’. pic.twitter.com/CxOKdk2HcV
— ANI (@ANI) March 26, 2026
advertisement
advertisement
সূত্রের খবর, পশ্চিম এশিয়ার সংঘর্ষের প্রেক্ষাপটে দেশের রাজ্যগুলোর প্রস্তুতি ও পরিকল্পনার পর্যালোচনা করা হবে। ইরান যুদ্ধ পরিস্থিতি, এলপিজি গ্যাস সঙ্কটের জেরে তৈরি বর্তমান জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেইন, শক্তি সুরক্ষা ও বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা করা হবে এই ভার্চুয়াল বৈঠকে।
advertisement
তবে একইসঙ্গে জানা যাচ্ছে, যে সব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। নির্বাচন হতে চলছে এমন রাজ্যগুলির মুখ্য সচিবদের জন্য পরে একটি পৃথক বৈঠকের আয়োজন করা হবে। অর্থাৎ আগামিকালের এই বৈঠকে উপস্থিত থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
advertisement
Election-going states are not part of this meeting due to the model code of conduct. There will be a separate meeting for Chief Secretaries of the election-going states, which will be held through the Cabinet Secretariat. https://t.co/tskprjzZhk
— ANI (@ANI) March 26, 2026
advertisement
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। মডেল কোড অব কনডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্য়সচিবদের সঙ্গে বৈঠক করবেন তাদের সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আপডেট দিতে।
advertisement
করোনাকালে যেমন সমস্ত রাজ্য একসঙ্গে মিলিতভাবে কাজ করেছিল, ‘টিম ইন্ডিয়া’ চিন্তাধারাকে মাথায় রেখে এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসঙ্গে কাজ করার বার্তাই দেবেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি সংঘাত আবহে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে ও আকস্মিক পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 5:58 PM IST









