advertisement

দাম কমল পেট্রোল ও ডিজেলের

Last Updated:

মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের জন্য সুখবর ৷ এক ধাপে অনেকটাই দাম কমল পেট্রোল ডিজেলের ৷

#নয়াদিল্লি: মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের জন্য সুখবর ৷ এক ধাপে অনেকটাই দাম কমল পেট্রোল ডিজেলের ৷ লিটার প্রতি পেট্রোলের দাম কমল ২.১৬ টাকা ৷ ডিজেলের দাম কমল লিটার প্রতি ২.১০ টাকা ৷ সোমবার মধ্যরাত থেকে লাগু করা হয়েছে নতুন দাম ৷
বর্ধিত দামের সঙ্গে রাজ্যের লেভি যুক্ত হয়ে প্রতিটি রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন হবে ৷ নয়াদিল্লিতে পেট্রোলের দাম হল লিটার প্রতি ৬৫.৩২ টাকা ও ডিজেলের দাম ছিল ৫৪.৯০ টাকা ৷
এর আগে পয়লা মে লিটার প্রতি পেট্রোলের দাম ১ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৪৪ পয়সা বেড়েছিল ৷
advertisement
advertisement
ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই কমেছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই ওঠা নামা করে পেট্রোল ও ডিজেলের দাম ৷ সাধারণত এখনও পর্যন্ত প্রতি মাসের ১ ও ১৬ তারিখ পেট্রল, ডিজেলের দাম খতিয়ে দেখা হয়। পাশাপাশি মার্কিন ডলারের সঙ্গে টাকার সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ সেই নীতি অনুযায়ী পেট্রোল ও ডিজেলের দামে এই সংস্করণ ৷
advertisement
আন্তর্জাতিক ক্ষেত্রে এই নীতি লিকুইডিটি প্রাইসিং নামে পরিচিত। ওপেকভুক্ত দেশগুলো ছাড়াও ইউরোপের বেশ কিছু দেশে এই নীতি চালু রয়েছে। বর্তমানে তিনমাস অন্তর জ্বালানির দাম পর্যালোচনা করে তেল সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এই নীতিতে প্রতিদিনই গুনতে হবে বাড়তি টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দাম কমল পেট্রোল ও ডিজেলের
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement