advertisement

পটনায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪

Last Updated:

পটনায় গঙ্গায় নৌকা উল্টে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ ৷ শনিবার বিকেলে মকর সংক্রান্তির উৎসবের মাঝে পটনার অদূরেই গঙ্গায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায় ৷

#পটনা: পটনায় গঙ্গায় নৌকা উল্টে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ ৷ শনিবার বিকেলে মকর সংক্রান্তির উৎসবের মাঝে পটনার অদূরেই গঙ্গায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায় ৷ নৌকাটিতে ছিলেন প্রায় ৪০ জন যাত্রী ৷ দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে পাড়ে উঠে এলেও এখনও অনেকজন যাত্রী নিখোঁজ ৷ মৃতদের মধ্যে রয়েছে ১৩ জন পুরুষ, চার মহিলা ও চারজন শিশু ৷ নিঁখোজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
পুলিশের প্রাথমিক অনুমান, নৌকায় বহন ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলাতেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ আবার অন্য একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগায় বোটটি উল্টে যায় ৷
মকর সংক্রান্তির ঘুড়ির উৎসবে যোগ দিতে গঙ্গার অন্যপারে একটি বিচ্ছিন্ন দ্বীপে হাজির হয়েছিলেন অনেক মানুষ ৷ সেখান থেকে পটনার রানিঘাটে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ নৌকা ডুবির কয়েক মুহূর্তের মধ্যেই অনেকে সাঁতরে পাড়ে উঠে আসেন ৷ গঙ্গার তীরে থাকা লোকজন সঙ্গে সঙ্গে জলে নেমে বেশ কিছুজন ডুবন্ত মানুষকে উদ্ধার করেন ৷ উদ্ধার হওয়া যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নির্দেশে রাজ্য পুলিশের শীর্ষকর্তারা ছাড়াও ঘটনাস্থলে পৌঁছান বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্তারা ৷ প্রবল ঠান্ডা ও কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয় ৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে নামানো হয়েছে ডুবুরি ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷
advertisement
advertisement
সরকারের তরফে মৃতদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্য সরকারের তরফে মৃতদের ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পটনায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement