advertisement

বিমানের মধ্যে মাঝ-আকাশেই নগ্ন হয়ে হাঁটছেন যাত্রী, দিশেহারা কর্মীরা

Last Updated:

ওই যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে ওই ব্যক্তি কেন এমন কাজ করলেন, তা অবশ্য জানা যায়নি ৷

#লখনউ: এমনও হয়! বিমানটা যে নিজের ব্যক্তিগত শয়নকক্ষ নয়, তা কী করে ভুলে যান সাধারণ মানুষ? সম্ভবত ভুলে গিয়েই এমন কাণ্ড বাঁধিয়ে বসেন তাঁরা ৷
গত শনিবার এমনই ‘আজব’ ঘটনা ঘটল দুবাই থেকে লখনউগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ৷ মাঝ-আকাশে সকলেরই সামনেই জামাকাপড় খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে পায়চারী শুরু করেন এক ব্যক্তি ৷ তাঁকে সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন বিমানকর্মীরা ৷
এয়ার ইন্ডিয়ার আইএক্স ১৯৪ বিমানে সে সময় ১৫০জন যাত্রী ছিলেন ৷ ওই যাত্রীর এমন কাণ্ড দেখে সকলেই অস্বস্তিতে পড়েন ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ওই যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন বিমানকর্মীরা। কোনওক্রমে কম্বল জড়িয়ে তাঁকে একটি আসনে বসানো হয় ৷ বেলা ১২টা নাগাদ লখনউতে অবতরণ করে বিমানটি ৷
advertisement
advertisement
ওই যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয় ৷ তবে ওই ব্যক্তি কেন এমন কাজ করলেন, তা অবশ্য জানা যায়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিমানের মধ্যে মাঝ-আকাশেই নগ্ন হয়ে হাঁটছেন যাত্রী, দিশেহারা কর্মীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement