advertisement

আচমকা বিমানের আপৎকালীন দরজা খুলে দিল যাত্রী ! কিন্তু কেন ?

Last Updated:

টেক অফের আগে ফ্লাইটের দরজা ফুলে দিলেন এক যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে।

#মুম্বই: টেক অফের আগে ফ্লাইটের দরজা ফুলে দিলেন এক যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য প্রাণে বাঁচল চণ্ডীগড়গামী ইন্ডিগোর বাকি যাত্রীরা ৷ আচমকা আপৎকালীন দরজা খুলে দেওয়ায় আহত হয়েছেন আরেক সহ-যাত্রী ৷
বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বই থেকে চণ্ডীগড়গামী ফ্লাইট 6E 4134 শুক্রবার ঘটনাটি ঘটেছে ৷ একটি বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানে বোর্ডিংয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর 12C সিট নম্বরের যাত্রী আপৎকালীন দরজা আচমকা খুলে দেন ৷
এর জেরে 12A নম্বর সিটের যাত্রী আহত হয়েছেন ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্ল্যানের ক্যাপ্টেন গ্রাউন্ড স্টাফকে বিষয়টি জানায় ৷ পাশাপাশি ক্যাপ্টেন ফ্লাইটে উপস্থিত বাকি ১৭৬ জন যাত্রীকে বিষয়টি জানিয়ে ইঞ্জিন বন্ধ করে দেয় ৷
advertisement
advertisement
অভিযুক্ত ব্যক্তিকে নিরাপত্তারক্ষী ও CISF-এর হাতে তুলে দেওয়া হয় ৷ তার এরকম আচরণের কারণ কী জানতে খতিয়ে দেখছে কর্তৃপক্ষ ৷ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আচমকা বিমানের আপৎকালীন দরজা খুলে দিল যাত্রী ! কিন্তু কেন ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement