advertisement

বেঙ্গালুরুগামী বিমানে অসুস্থ হয়ে মৃত কলকাতার যুবক

Last Updated:

জানা গিয়েছে, সকালের ফ্লাইটে তিনি বেঙ্গালুরু যাচ্ছিলেন৷ বিমান টেক-অফ করার মিনিট ৪৫ পরে রাজকুমার বিমান সেবিকাদের বলেন, তিনি অসুস্থ বোধ করছেন৷ দেখা যায়, তাঁর হৃদযন্ত্রের গতিও কমে গিয়েছে৷ অবস্থা সংকটজনক হতে শুরু করে৷

#ভূবনেশ্বর: বিমান জরুরি অবতরণ করেও বাঁচানো গেল না৷ ভূবনেশ্বরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কলকাতা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের এক যাত্রী৷ মৃত যুবকের নাম রাজকুমার কর্মকার৷ আজ অর্থাত্‍‌ শনিবার ইন্ডিগো বিমানে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি৷
ইন্ডিগো বিমান (ছবিটি সংগৃহীত) ইন্ডিগো বিমান (ছবিটি সংগৃহীত)
জানা গিয়েছে, সকালের ফ্লাইটে তিনি বেঙ্গালুরু যাচ্ছিলেন৷ বিমান টেক-অফ করার মিনিট ৪৫ পরে রাজকুমার বিমান সেবিকাদের বলেন, তিনি অসুস্থ বোধ করছেন৷ দেখা যায়, তাঁর হৃদযন্ত্রের গতিও কমে গিয়েছে৷ অবস্থা সংকটজনক হতে শুরু করে৷
advertisement
ভূবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় বিমানটিকে বেলা ১১টা ১৫ নাগাদ৷ তখন অচৈতন্য রাজকুমার৷ রাজকুমারকে ভর্তি করা হয় হাসপাতালে৷ ভূবনেশ্বরে হাসপাতালে চিকিত্‍‌সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ বিমানবন্দর থেকেই খবর দেওয়া হয় রাজকুমারের পরিবারকে৷
advertisement
আসলে বিমানে থাকাকালীনই মৃত্যু হয় তাঁর৷ রাজকুমারের এক আত্মীয় সুনীল চৌধুরির কথায়, 'রাজকুমার অসুস্থ ছিলেন৷ ওঁকে আমরা বেঙ্গালুরুতে নিয়ে যাচ্ছিলেন চিকিত্‍‌সার জন্য৷ তার আগেই সব শেষ হয়ে গেল৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরুগামী বিমানে অসুস্থ হয়ে মৃত কলকাতার যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement