advertisement

‘কালা ধন’ ও ‘কালা মন’-র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব !: মোদি

Last Updated:

দেরাদুনে ২০১৪ সালে যখন জনসভা করেছিলেন, তখন মাঠ অর্ধেকও ভরেনি ৷ কিন্তু দু’বছরের মধ্যে সব কিছু রাতারাতি বদলে গিয়েছে ৷

#দেরাদুন : দেরাদুনে ২০১৪ সালে যখন জনসভা করেছিলেন, তখন মাঠ অর্ধেকও ভরেনি ৷ কিন্তু দু’বছরের মধ্যে সব কিছু রাতারাতি বদলে গিয়েছে ৷ আজ, মঙ্গলবার উত্তরাখণ্ডে চারধাম হাইওয়ের উদ্বোধন করতে এসে এক জনসভায় এ কথা নিজেই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর দাবি, ২০১৪ সালের সেই সভায় অর্ধেক মাঠ ভরেছিল ৷ কিন্তু আজ সেই জায়গা কানায় কানায় ভর্তি ৷ এর থেকেই স্পষ্ট যে উত্তরাখণ্ডের মানুষ আর দেরি না করে উন্নয়ন চায় ৷ পাশাপাশি উত্তরাখণ্ডের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে সরকার বলে এদিন জানান মোদি ৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘কেদারনাথ-বদ্রীনাথ যাওয়ার সময় এরপর থেকে মানুষ যখন এই রাস্তাটা ব্যবহার করবেন, তখন তাঁরা বিজেপি সরকারকেই মনে করবেন ৷’’
হাইওয়ে উদ্বোধনের পাশাপাশি নোট ইস্যু ও ভোট নিয়ে বিরোধীদের একহাতও নিতে ভোলেননি মোদি ৷ পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘শুধু শিলান্যাসেই উন্নয়ন হয় না ৷ তাড়াহুড়ো করে রাজনীতি হয় ৷ উন্নয়ন হয় না ৷ তীর্থযাত্রীদের জন্য কিছু করেনি আগের সরকার ৷ সব লোক দেখানো কাজ করেছে ৷ উন্নয়নের জন্য উন্নয়নমূলক কোনও কাজ হয়নি ৷ দেবভূমিতে এতদিন সড়ক যোগাযোগের অভাব ছিল ৷
advertisement
যোগাযোগ ব্যবস্থা ঠিক না থাকায় পর্যটনের বিকাশও বাধা পাচ্ছিল ৷ উত্তরাখণ্ডের আর্থ-সামাজিক পরিকাঠামো বদলাবে ৷ আমরা সেই কাজটাই করছি ৷ ’’
advertisement
নিজেকে ফের চৌকিদার বলে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘ আমি মানুষের জন্য কাজ করতে এসেছি ৷ আমি মানুষের চৌকিদার ৷ তাই ধাপ্পাবাজদের চৌকিদারি শুরু করেছি ৷ আর তাতেই ভয় পেয়েছে ওরা ৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে ৷ কাউকে রেয়াত করা হবে না ৷ ’’
advertisement
কালো টাকা প্রসঙ্গে মোদি বলেন, ‘‘কালো টাকা দেশকে শেষ করেছে ৷ বিছানার মধ্যে টাকা লুকিয়ে রেখেছে ৷ এই টাকা দেশের গরিব মানুষের ৷ তাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছি ৷ নোট বাতিল করে বেইমানদের কাপড় খুলেছি ৷ ওদের রক্তে বেইমানি, তাই নতুন পথে দুর্নীতি করছে ৷ কিন্তু সব পথের কথাই মোদির জানা আছে ৷ ওদের সব রাস্তা বন্ধ করবই ৷ যেকোনও মূল্যে এই লড়াই জারি থাকবে ৷ ’’
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন , ‘‘ সোনার পাখি ছিল একসময় ভারতবর্ষ ৷ আমরাই সেই দেশকে লুঠ করেছি ৷ আমরা এই লুঠ বন্ধ করব ৷ দেশের সততা আমরা রক্ষা করবই ৷ তার জন্য সব রণনীতি তৈরি করব ৷ কালো টাকা নিয়ে জাল নোটের কারবার হতো ৷ সন্ত্রাসবাদ, ড্রাগ মাফিয়ারা এই কালো টাকায় চলে ৷ কালো টাকায় আন্ডারওয়ার্ল্ডের খেলা চলছে ৷ ৮ নভেম্বর এক ধাক্কায় সব খেলা বন্ধ ৷ তাই কালো টাকা বন্ধের সিদ্ধান্ত দেশের ভালোর জন্যই নেওয়া হয়েছে ৷ দেশের সাধারণ মানুষ বেইমানি বরদাস্ত করে না ৷ তাঁরা ন্যায়ের জন্য লড়ছেন ৷ আমি সৎ মানুষের শক্তি বাড়াতে লড়াই চালাচ্ছি ৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘কালা ধন’ ও ‘কালা মন’-র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব !: মোদি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement