advertisement

মেয়ে বিকলাঙ্গ, হাসপাতাল থেকে এনেই নদীর জলে ফেলল মা-বাবা-দাদু-দিদিমা

Last Updated:
#কাটোয়া: অন্ধ বিকলাঙ্গ কন্যা সন্তান হওয়ায় তাকে ভাগীরথীর জলে ফেলে দিল মা। কন্যা সন্তানকে জলে ফেলতে সাহায্য করল দাদু, দিদিমা ও বাবা। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পায় ৷ অবশেষে মুমূর্ষু কন্যা সন্তানকে জল থেকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷
অভিযুক্ত মা, বাবা, দাদু ও দিদিমাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের হরিসভা পাড়া ঘাটে। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত পাঁচজনকে আটক করে কাটোয়া থানার পুলিশ। অভিযুক্ত চার জনের বাড়ি কাটোয়া থানার মোস্তাফাপুর গ্রামে। আজ সকালে বিকলাঙ্গ কন্যা সন্তানকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে সকলে মিলে ভাগরথীর পাড়ে আসেন তাঁরা ৷ সন্তানকে ফেলে দেওয়ার পরামর্শ করেন সকলে মিলে ৷ এরপরেই নদীর জলে ফেলে দেওয়া হয় ওই শিশুকে ৷ অভিযুক্ত মা পারমিতা হালদার, দিদিমা সরস্বতী হালদার, দাদু বিশ্বনাথ হালদার ও বাবা শান্ত হালদারকে জেরা করা হলে কন্যা সন্তানকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন তাঁরা। সরস্বতী ও পারমিতাদেবী পুলিশকে বলেন, ‘‘ওই মেয়ে নিয়ে আমরা কি করব? তাই নদীতে ফেলে দিয়েছি।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মেয়ে বিকলাঙ্গ, হাসপাতাল থেকে এনেই নদীর জলে ফেলল মা-বাবা-দাদু-দিদিমা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement