advertisement

হানিপ্রীতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Last Updated:

শুক্রবার হানিপ্রীতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল পঞ্চকুলা আদালত ৷

#হরিয়ানা: শুক্রবার হানিপ্রীতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল পঞ্চকুলা আদালত ৷ এদিন আদালতে পেশ করা হলে হানিপ্রীত ও সুখদীপকে অম্বালা জেলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, হানিপ্রীতের কাছ থেকে তারা একটি মোবাইল উদ্ধার করেছে ৷ তবে কোনও ল্যাপটপ মেলেনি ৷ রাম রহিমের সাজা ঘোষণার পর থেকেই নিখোঁজ ছিলেন হানিপ্রীত ৷ ৩৮ দিন পর অক্টোবর মাসের ৩ তারিখ হানিপ্রতীকে গ্রেফতার করে পুলিশ ৷
রামরহিমের সাজাঘোষণার সময় গোটা হরিয়ানায় যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তার পিছনে মদত দিয়েছিলেন হানিপ্রীত ৷ রামরহিমেরর গাড়ির চালক ও সহকারী রাকেশ কুমারকে জেরা করতেই উঠে এসেছে এই তথ্য ৷ ঘটনায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছিল।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে যে হামলার চালানোর জন্য রুটম্যাপ তৈরি করেছিলেন হানিপ্রীত ৷ তার বিরুদ্ধে দেশদ্রোহের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হানিপ্রীতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement