advertisement

নিচু জাত বলে চুল, দাড়ি কাটা বন্ধ! সরকারি সেলুন খুলে দিল কেরলের পঞ্চায়েত

Last Updated:

চাক্কিলিয়ান সম্প্রদায়ের মানুষকে স্থানীয় সেলুনগুলিতে পরিষেবা দেওয়া হচ্ছে না বলে এ মাসের শুরুতেই অভিযোগ সামনে এসেছিল৷

#কেরল: নিচু জাতের মানুষ, এই যুক্তি দেখিয়েই কেরলের ইদুক্কিতে চাক্কিলিয়ান সম্প্রদায়ের মানুষকে স্থানীয় সেলুনগুলিতে পরিষেবা দেওয়া হচ্ছিল না৷ এই খবর সামনে আসার পরই অভিনব উদ্যোগ নিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত৷ সরকারি উদ্যোগেই খোলা হয়েছে সেলুন৷ সেখানে চুল, দাড়ি কাটার মতো পরিষেবা পারবেন সব সম্প্রদায়ের মানুষ৷
অভিযোগ, চাক্কিলিয়ান সম্প্রদায়ের মানুষকে স্থানীয় সেলুনগুলিতে কোনও পরিষেবা দেওয়া হচ্ছিল না৷ এই খবর সামনে আসার পরই ভাট্টাভাড়া পঞ্চায়েতের পক্ষ থেকে সবার জন্য সেলুন খোলার উদ্যোগ নেওয়া হয়৷ দেবিকুলামের বিধায়ক এস রাজেন্দ্র এই সরকারি সেলুনের উদ্বোধন করেন৷ একই সঙ্গে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত বাকি সেলুনগুলি সরকারি নির্দেশ মেনে সবাইকে পরিষেবা দিচ্ছে, ততদিন এলাকার অন্যান্য সব সেলুন বন্ধ থাকবে৷
advertisement
ভাট্টাভাড়া পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, প্রথমদিনই সরকারি ওই সেলুনে ১৩ জন গ্রাহক এসেছেন৷ তাঁদের মধ্যে ৮ জন সাধারণ সম্প্রদায়ের, আর ৫ জন তফশিলি সম্প্রদায়ের প্রতিনিধি৷ প্রায় দশ লক্ষ টাকা খরচ করে সরকারি এই সেলুনটি তৈরি করা হয়েছে৷
advertisement
চাক্কিলিয়ান সম্প্রদায়ের মানুষকে স্থানীয় সেলুনগুলিতে পরিষেবা দেওয়া হচ্ছে না বলে এ মাসের শুরুতেই অভিযোগ সামনে এসেছিল৷ ভাট্টাভাড়া পঞ্চায়েত এলাকায় চাক্কিলিয়ান সম্প্রদায়ের প্রায় ২৭০টি পরিবারের এর পর স্থানীয় বাসিন্দাদের একাংশই সরকারি সেলুন খোলার জন্য দাবি জানিয়ে পঞ্চায়েতের কাছে আবেদন করেছিল৷
advertisement
অভিযোগ পাওয়ার পর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়৷ জাতপাতের ভিত্তিতে পরিষেবা দেওয়ার অভিযোগে দু'টি সেলুনের লাইসেন্সও বাতিল করা হয়৷ শেষ পর্যন্ত সরকারি সেলুন খোলার সিদ্ধান্ত নেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিচু জাত বলে চুল, দাড়ি কাটা বন্ধ! সরকারি সেলুন খুলে দিল কেরলের পঞ্চায়েত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement