advertisement

নিয়ন্ত্রণ রেখায় ফের গুলিবর্ষণ পাক সেনার

Last Updated:

সার্জিক্যাল অ্যাটাকের পর ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে ফের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তান ৷

#জম্মু: সার্জিক্যাল অ্যাটাকের পর ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে ফের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তান ৷ বৃহস্পতিবার গভীর রাতে জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে গুলি ছোড়ে পাক সেনারা।
জম্মুর ডেপুটি কমিশনার সিমরনদীপ সিংহ জানিয়েছেন, পাল্লানওয়ালা, চাপরিয়াল এবং সামনামে গুলি বর্ষণ করে পাকসেনা ৷ রাত ১২.৩০ নাগাদ গুলিবর্ষণ শুরু হয় ৷ এবং তা চলে ০১:৩০ পর্যন্ত ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷
এর আগে বুধবার  গতকাল মান্ধের সেক্টরের বালনোয়িতে গুলিবর্ষণ করেছিল পাক সেনা। চলতি মাসে এই নিয়ে পাঁচবার ও গত ৩৬ ঘন্টার মধ্যে তিনবার সংঘর্ষ বিরতি ভেঙেছে পাকিস্তান ৷  ২৮ সেপ্টেম্বর পুঞ্চ সেক্টরের সাবজিয়ার এলাকায় ভারতীয় সেনাবাহিনীর পোস্টগুলি নিশানা করে গুলি চালিয়েছিল পাক সেনা।এর আগে উরি হামলার দু’দিন পর গত ২০ সেপ্টেম্বরও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি ও জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তান ৷ তার আগে গত ৬ সেপ্টেম্বর পুঞ্চে LoC বরাবর মর্টার হামলা চালায় পাক সেনা ৷ ২ সেপ্টেম্বরও আখনুর সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটিকে টার্গেট করে গুলি ছোড়ে পাক বাহিনী ৷
advertisement
advertisement
গতবছর ৪০৫ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান ৷ এর জেরে মৃত্যু হয়েছে ১৬ জন নাগরিকের ৷  আহত হয়েছেন ৭১জন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিয়ন্ত্রণ রেখায় ফের গুলিবর্ষণ পাক সেনার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement