advertisement

Kartarpur Corridor: আবার ওয়াঘার ওপারে সিধু, বসলেন 'বন্ধ‌ু' ইমরানের কাছেই

Last Updated:

পাক সেনাপ্রধানের সঙ্গে হাত মেলাতে দেখা গেল গোপাল সিং চাওলাকেও৷ এই খালিস্তানি নেতা চাওলার নাম সম্প্রতি অমৃতসরের নিরাঙ্করি ভবন হামলায় জড়িয়েছে৷ এ ছাড়াও আরও ৩ জনের নাম উঠে এসেছে৷

#নয়াদিল্লি: ফের পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তান গেলেন পঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নভজ্যোত্‍‌ সিং সিধু৷ পাকিস্তানের কর্তারপুরে গুরুদ্বার দরবার সাহিব পর্যন্ত করিডোর নির্মাণের শিলান্যাসে বন্ধু ইমরানের কাছেই বসলেন সিধু৷ এই কর্তাপুরের গুরুদ্বার দরবার সাহিবেই জীবনের শেষ কয়েক বছর কাটিয়েছিলেন গুরু নানক৷ কর্তারপুর করিডোর নির্মাণের পদক্ষেপে ভারত-পাক সম্পর্কের বরফ গলবে বলেই মনে করা হচ্ছে৷
কর্তারপুর করিডোরের মাধ্যমে ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ পঞ্জাবের গুরুদাসপুর থেকে কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিব পর্যন্ত ভিসা-ফ্রি যাতায়াত করতে পারবেন৷ অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, কর্তারপুর সাহিব করিডোর, ডেরা বাবা নানক থেকে প্রায় ৩-৪ কিমি পর্যন্ত বিস্তৃত থাকবে৷ এর ব্যয়ভার বহন করবে সরকার৷ আধুনিক সুবিধাযুক্ত হবে এই করিডোর৷ যা পুণ্যার্থীদের জন্যও লাভজনক হবে৷
advertisement
 গুরুদ্বার দরবার সাহিব গুরুদ্বার দরবার সাহিব
advertisement
বুধবার কর্তারপুর করিডোর নির্মাণের শিলান্যাসে ভারতের প্রতিনিধি হিসেবে পাকিস্তানে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ও হরদীপ সিং পুরি৷ বন্ধু ইমরানের ব্যক্তিগত আমন্ত্রণে অনুষ্ঠানে গিয়েছেন সিধু৷ কিন্তু তাত্‍‌পর্যপূর্ণ ভাবে আপাদমস্তক এই সিভিলিয়ান ফাংশনেও দেখা গেল পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি, হরসিমরত ও হরদীপের পাশেই বসেছেন সিধু৷ প্রটোকল অনুযায়ী ইমরানের কয়েকটা আসন পরেই৷
advertisement
এখানেই শেষ নয়, পাক সেনাপ্রধানের সঙ্গে হাত মেলাতে দেখা গেল গোপাল সিং চাওলাকেও৷ এই খালিস্তানি নেতা চাওলার নাম সম্প্রতি অমৃতসরের নিরাঙ্করি ভবন হামলায় জড়িয়েছে৷ এ ছাড়াও আরও ৩ জনের নাম উঠে এসেছে৷ ভারতের গোয়েন্দাদের কাছে খবর, গোপাল সিং চাওলার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও লস্কর-ই তৈবার মতো জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে৷ লস্কর নেতা হাফিজ সইদের সঙ্গে গল্পরত চাওলার ছবিও রয়েছে গোয়েন্দাদের হাতে৷
advertisement
পাকিস্তানের কর্তারপুর সাহিব রবি নদীর ধারে অবস্থিত৷ ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক থেকে ৪ কিলোমিটার৷ ১৫২২ সালে শিখ গুরু এটি স্থাপন করেন৷ এটাই প্রথম গুরুদ্বার৷ কর্তারপুর করিডোর ৬ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে৷ আগামী বছর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকীর আগেই চালু হয়ে যাবে করিডোর৷
প্রতি বছর ভারত থেকে হাজার হাজার শিখ সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের কর্তারপুরে যান গুরু নানকের জন্মদিনে৷ ভারত আজ থেকে ২০ বছর আগেই পাকিস্তানকে এই করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিল৷
advertisement
পাকিস্তান এই করিডোরের শিলান্যাসে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান৷ কিন্তু ব্যক্তিগত কাজের জন্য তিনি যেতে পারেননি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kartarpur Corridor: আবার ওয়াঘার ওপারে সিধু, বসলেন 'বন্ধ‌ু' ইমরানের কাছেই
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement