advertisement

Pahalgam Terror Attack: '২২ এপ্রিলের হামলার প্রতিশোধ ২২ মিনিটে...', রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

Last Updated:

Pahalgam Terror Attack: ২২ মিনিটে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব আমরা। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Rapid Read
পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির
পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির
বিকানের: ২২ মিনিটে ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাব দেওয়া হয়েছে। ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব আমরা। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখেছে গোটা বিশ্ব।
অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক স্টেশন পরিকাঠামোর উদ্বোধনে আজ, বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে এক জনসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই
অপারেশন সিঁদুর অভিযানের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, সন্ত্রাসবাদকে কোনও ভাবেই রেয়াত করা হবে না। পহেলগাঁওয়ে হামলার পর অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে সেটাই।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী বলেন, ‘‘সিঁদুর যারা মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছি। এ বার সরাসরি বুকে মেরেছি।’’ শুধু তা-ই নয়, তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনাসামনি লড়াই হলে কোনও দিনই জিতবে না পাকিস্তান। আমার শরীরে এখন আর রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ। যার নাম অপারেশন সিঁদুর। যারা নিজেদের অস্ত্রে গর্ব করত, আজ তারা হতাশায় ভুগছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: '২২ এপ্রিলের হামলার প্রতিশোধ ২২ মিনিটে...', রাজস্থানের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement