advertisement

২ মাস পর সোমবার থেকে কাশ্মীরে শুরু হতে চলেছে মোবাইল পরিষেবা

Last Updated:

২ মাসেরও অধিক সময় সমস্ত রকম যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন থাকার পর উপত্যকায় সোমবার থেকে শুরু হতে চলছে পোস্টপেড মোবাইল পরিষেবা

#শ্রীনগর: ২ মাসেরও অধিক সময় সমস্ত রকম যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন থাকার পর উপত্যকায় শুরু হতে চলছে পোস্টপেড মোবাইল পরিষেবা ৷ পরিষেবা শুরু হবার কথা ছিল শুক্রবার, কিন্তু জানা গিয়েছে যে সোমবার, ১৪ অক্টোবর থেকে এই পরিষেবা চালু হবে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর অশান্তি এড়াতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র ৷
উপত্যকায় ৬৬ লাখ মোবাইল উপভোক্তার মধ্যে ৪০ লাখ গ্রাহক পোস্টপেড পরিষেবা ব্যবহার করেন ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে পোস্টপেড মোবাইল পরিষেবা শুরু হলেও ইন্টারনেট পরিষেবা শুরু হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ প্রাথমিকভাবে পোস্টপেড মোবাইল শুরু হলেও প্রিপেড মোবাইল সার্ভিসও শীঘ্রই শুরু হবে ৷
১০ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে কাশ্মীরের দরজা ৷ এরপরই প্রশাসনের কাছে পর্যটন সংস্থার তরফে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানো হয় ৷ কারণ, পর্যটকরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবা নেই এমন কোনও জায়গায় আসতে পছন্দ করবেন না বলেই মত ট্যুরিস্ট কোম্পানিগুলির ৷ ৫ অগস্ট, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকে উপত্যকায় সম্পূর্ণ বন্ধ ছিল ফোন পরিষেবা ৷ সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আংশিকভাবে ৫০ হাজার ল্যান্ডলাইন ফোনে পরিষেবা চালু করা হয় ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২ মাস পর সোমবার থেকে কাশ্মীরে শুরু হতে চলেছে মোবাইল পরিষেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement