advertisement

শ্রমিক ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালাল ৩০৫ জন পরিযায়ী শ্রমিক

Last Updated:

শ্রমিক স্পেশ্যাল ট্রেনটি সুরাত থেকে কটকের নীরগুন্ডি স্টেশনে যাচ্ছিল।

#বালাঙ্গির: সুরাত থেকে ওড়িশা ফিরছিলেন শ্রমিকের দল, অভিযোগ নির্দিষ্ট স্টেশনে ট্রেন পৌঁছনোর আগেই বালাঙ্গির জেলার কান্তাবানজি স্টেশনের কাছে ট্রেনের চেন টেনে, ট্রেন থামিয়ে নেমে পড়েন ৩০৫ জন শ্রমিক।
জানা যায়, শ্রমিক স্পেশ্যাল ট্রেনটি সুরাত থেকে কটকের নীরগুন্ডি স্টেশনে যাচ্ছিল। নুয়াপাড়া, কালাহান্ডি ও বালাঙ্গির জেলা থেকে বহু  শ্রমিক কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। তাঁদের নিয়েই ফিরছিল এই বিশেষ ট্রেন। সোমবার সকালে ট্রেনের চেন টেনে ৩০৫ জন শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।  তবে, জিআরপি শ্রমিকদের আটকায়, স্টেশন চত্বরেই তাঁদের সকালের খাবার দেওয়া হয়।
advertisement
যদিও চেন টেনে ট্রেন থামানোর অভিযোগ অস্বীকার করেছেন পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের বক্তব্য, ট্রেন থামলে তাঁরা নেমে পড়ে। কিন্তু কান্তাবানজি রেলস্টেশনের স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ট্রেন থামানোর জন্যই চেন টানা হয়েছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শ্রমিকদের বাসে করে তাঁদের বাড়ি ফেরানো  হবে।
advertisement
প্রসঙ্গত, গতকাল রবিবার গঞ্জাম জেলায় ২০০-রও বেশি পরিযায়ী শ্রমিক ট্রেনের চেন টেনে, ট্রেন থামিয়ে পালিয়ে যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শ্রমিক ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালাল ৩০৫ জন পরিযায়ী শ্রমিক
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement