advertisement

আছড়ে পড়ল বিধ্বংসী সাইক্লোন 'নিসর্গ', আগামী কয়েক ঘণ্টা চলবে প্রবল তাণ্ডব

Last Updated:

আগামী ৩ ঘণ্টা ঘরে চলবে আছড়ে পড়ার প্রক্রিয়া, জানিয়েছে মৌসম ভবন । ইতিমধ্যেই মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঝড়ের মুখ প্রবেশ করে গিয়েছে ।

#মুম্বইঃ ভূমিভাগে আছড়ে পড়ল সাইক্লোন 'নিসর্গ' । তার জেরে মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে  শুরু হয়ে গিয়েছে প্রবল তাণ্ডবলীলা । আগামী ৩ ঘণ্টা ধরে আছড়ে পড়ার প্রক্রিয়া চলবে, জানিয়েছে মৌসম ভবন । মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঝড়ের মুখ প্রথম প্রবেশ করে । দুপুর ১২.৩০ মিনিটে শুরু হয় আছড়ে পড়ার প্রক্রিয়া । আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে  আছড়ে পড়ে প্রবল শক্তি নিয়ে । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি । বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ।
IMD প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছিলেন, দুপুর একটা থেকেই ল্যান্ডফল শুরু হবে । ঠিক সেই সময় মতোই দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হয়েছে ল্যান্ডফল । আগামী ৩ ঘণ্টা ধরে এবার ঝড় এগিয়ে যাবে মহারাষ্ট্রের হরিহরেশ্বর থেকে দমনের উপকূল ধরে আলিবাগের দিকে । সেই সময় থানে এবং রায়গড় জেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার । ইতিমধ্যেই রায়গড়ে প্রবল ঝড় চলছে ।
advertisement
advertisement
advertisement
নিসর্গের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায়। সেইসঙ্গে সতর্ক করা হয়েছে গুজরাত উপকূলকেও । লাল সতর্কতা জারি হয়েছে মুম্বইয়ে। এদিকে,  ইতিমধ্যেই র‍্যাডারে ঘূর্ণিঝড়ের চোখের অবস্থান স্পষ্ট ধরা পড়েছে । আইএমডি জানিয়েছে, নিসর্গের চোখের ব্যাস ৬৫ কিলোমিটার ।
এই মুহূর্তে নিসর্গ-র অবস্থান দেখে নিন... 
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আছড়ে পড়ল বিধ্বংসী সাইক্লোন 'নিসর্গ', আগামী কয়েক ঘণ্টা চলবে প্রবল তাণ্ডব
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement