advertisement

এক টেবিলে বিরোধী জোট! ২২ নভেম্বরই বড় পদক্ষেপ?

Last Updated:

তার আগে বিরোধী জোটে যোগদানের আমন্ত্রণ নিয়ে ১৯ ও ২০ নভেম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷

#নয়াদিল্লি: লোকসভা ভোটে গেরুয়া রুখতে একজোট হওয়ার তোড়জোড় অনেক দিন ধরেই চলছে বিরোধী মহলে৷ মূলত, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বিজেপি-বিরোধী জোটের আলোচনা শুরু হয়৷ এ বার বিরোধী জোটে বড়সড় পদক্ষেপ৷ ২২ নভেম্বর দিল্লিতে বৈঠক করতে পারে বিরোধীদলগুলি৷ তার আগে বিরোধী জোটে যোগদানের আমন্ত্রণ নিয়ে ১৯ ও ২০ নভেম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷
বছর ঘুরলেই সাধারণ নির্বাচন৷ তার আগে ২২ নভেম্বরের বৈঠক সফল হলে, বিরোধী জোটের এটাই হবে প্রথম বড় পদক্ষেপ৷ ইতিমধ্যেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে কংগ্রেসের সঙ্গে জোটের কথা ঘোষণা করে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ অমরাবতীতে কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলটের সঙ্গে বৈঠকের পরই তিনি বিজেপি বিরোধিতায় মহা জোটের ঘোষণা করেছেন৷
২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়তে চন্দ্রবাবু নাইডু গত এক মাসে দেশের প্রায় সব বিরোধীদলের নেতা-নেত্রীদের সঙ্গেই দেখা করেছেন৷ ২২ নভেম্বর দিল্লির বৈঠকেই বিরোধী জোটের ভবিষ্যত্‍‌ কর্মসূচি ঠিক করা হবে বলে খবর৷
advertisement
advertisement
চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, সব বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছে৷ সাধারণ নির্বাচনের আগেই তা সাফল্য পাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক টেবিলে বিরোধী জোট! ২২ নভেম্বরই বড় পদক্ষেপ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement