advertisement

Train accident Police: ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, যমে মানুষে টানাটানি! কী হল শেষ পর্যন্ত... রইল ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

Policeman save life from Train accident: পুলিশকর্মী শুধু মানুষকে নিরাপত্তাই দেন না। প্রাণও বাঁচান। সম্প্রতি মুম্বইয়ের গোরেগাঁও স্টেশনে এমনই একটি ঘটনা ঘটেছে।

যমে মানুষে টানাটানি।
যমে মানুষে টানাটানি।
মুম্বই: পুলিশকর্মী শুধু মানুষকে নিরাপত্তাই দেন না। প্রাণও বাঁচান। সম্প্রতি মুম্বইয়ের গোরেগাঁও স্টেশনে এমনই একটি ঘটনা ঘটেছে।
লোকাল ট্রেন ছেড়ে দেওয়ার পরে চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন এক যাত্রী। কিন্তু টাল সামলাতে না পেরে তিনি হঠাৎ করে ট্রেন থেকে পড়ে যান। সেই সময়ে ট্রেনের গতি বেড়ে যাওয়ায় ক্রমশ ট্রেনের লাইনের দিকে চলে যেতে থাকেন যুবক। সেই সময়ে হঠাৎ দেবদূতের মতো তাঁর কাছে আসেন অন্য এক ব্যক্তি। তিনি পড়ে যাওয়া ব্যক্তিকে টেনে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনেন।
advertisement
advertisement
পরে জানা যায়, উদ্ধারকারী ব্যক্তি বাস্তবে একজন পুলিশকর্মী। তাঁর উদ্যোগেই প্রাণ বাঁচল একজনের। ঘটনাটির ভিডিও মুম্বই পুলিশ ইনস্টাগ্রামে শেয়ার করেছে।
advertisement
নীচে ক্যাপশানে লেখা হয়েছে, ‘বাড়ি যাওয়ার সময়ে পুলিশকর্মী পিসি বালাসো ধাগে দেখতে পান গোরেগাঁও স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। দেখা মাত্রই তিনি বিপদ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন এবং প্রাণ বাঁচান’।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Train accident Police: ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী, যমে মানুষে টানাটানি! কী হল শেষ পর্যন্ত... রইল ভয়ঙ্কর ভিডিও
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement