advertisement

Coromandal express accident: মেন লাইন ছেড়ে লুপ লাইনে করমণ্ডল? কীভাবে দুর্ঘটনা, রেলের প্রাথমিক রিপোর্টে যা উঠে এল

Last Updated:

ট্রেনের চালকের ভুল নাকি রেল লাইন, পয়েন্ট বা সিগন্যালের ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷

কার গাফিলতিতে দুর্ঘটনা?
কার গাফিলতিতে দুর্ঘটনা?
বালাসোর: ওড়িশার বালাসোরের কাছে বহংগাবাজার স্টেশনে শুক্রবার সন্ধেবেলায় কীভাবে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা? গত প্রায় ১২ ঘণ্টায় দুর্ঘটনার নানা কারণ উঠে এসেছে৷ শেষ পর্যন্ত রেলের প্রাথমিক তদন্তে উঠে এল, চেন্নাইমুখী আপ করমণ্ডল এক্সপ্রেস ভুল লাইনে ঢুকে পড়ার ফলেই বিপর্যয়ের সূত্রপাত৷
রেলের যে তদন্ত রিপোর্ট নিউজ ১৮ বাংলার হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে শুক্রবার সন্ধে ৬.৫৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ সেই রিপোর্টে বলা হয়েছে, বহং বাজার স্টেশনের আপ মেন লাইন ধরে যাওয়ার কথা ছিল ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেসের৷ ওই লাইনে ট্রেন যাওয়ার জন্য সবুজ সিগন্যাল দেওয়া ছিল। কিন্তু কোনওভাবে মেন লাইন ছেড়ে পাশের আপ লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে গিয় তীব্র গতিতে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস৷ এই সংঘর্ষের জেরেই লাইনচ্যুত হয় ট্রেনটি৷
advertisement
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ওই একই সময় ডাউন লাইনে এসে পড়ে ১২৮৬৪ হাওড়াগামী ডাউন হমসফর এক্সপ্রেস৷ করমণ্ডল এক্সপ্রেসের- লাইনচ্যুত হওয়া কামরার সঙ্গে ধাক্কা লেগে সেই হমসফর এক্সপ্রেসের দুটি বগিও লাইনচ্যুত হয়৷
advertisement
যদিও ট্রেনের চালকের ভুল নাকি রেল লাইন, পয়েন্ট বা সিগন্যালের ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷ কারণ, রেলের প্রাথমিক রিপোর্টে তদন্তকারীরা লুপ লাইনের পয়েন্ট সেটিংয়ে কোনও গন্ডগোলের কথা উল্লেখ করেননি৷ এ দিন সকালে ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে৷
advertisement
রেলের হাতে আসা তথ্যে আরও দেখা যাচ্ছে, দুর্ঘটনার মুহূর্তে আপ করমণ্ডল এক্সপ্রেসের গতি ছিল ঘণ্টায় ১২৮ কিলোমিটার৷ অন্যদিকে হাওড়া গামী হমসফর এক্সপ্রেসও ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার গতিতে ছুটছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandal express accident: মেন লাইন ছেড়ে লুপ লাইনে করমণ্ডল? কীভাবে দুর্ঘটনা, রেলের প্রাথমিক রিপোর্টে যা উঠে এল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement