advertisement

পশ্চিমবঙ্গেই নয়, দিল্লি-কাশ্মীর অঞ্চলেও আইএসের সংযোগকারী ছিল মুসা

Last Updated:
#কলকাতা: শুধু পশ্চিমবঙ্গ নয়, আইএস জঙ্গি জাল বিস্তারে রাজ্যের বাইরেও সক্রিয় ছিল মুসা ৷ আইএস জঙ্গি মুসা ওরফে মসিউদ্দিনের জেরা পর্বে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে ৷
জঙ্গি যোগে সিআইডি-র হাতে ধৃত মুসা শুধু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতেই নয়, দিল্লি ও জম্মু-কাশ্মীর সেক্টরেও সক্রিয় ছিল বলে দাবি গোয়েন্দাদের ৷ মুসাকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, মুসার আইএসের দিল্লি ও কাশ্মীর মডিউলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ৷ ২০১৫ সালে বেশ কয়েক মাস দিল্লি ও কাশ্মীরে কাটিয়েছিল মুসা ৷
দুই রাজ্যেই বাড়ি ভাড়া করে এতদিন কাটানোর পিছনে নিশ্চয় কোনও গুরুতর অভিসন্ধি ছিল বলে গোয়েন্দাদের অনুমান ৷ আইএস প্রধান সফি আরমারের নির্দেশেই সে ওই অঞ্চলে কোনও কাজে গিয়েছিল ৷ মুসার কাছ থেকে কাশ্মীর ও দিল্লির বেশ কিছুজন সন্দেহভাজনের যোগাযোগ নম্বর পেয়েছেন গোয়েন্দারা ৷ সেই সূত্রকে কাজে লাগিয়েই ওই অঞ্চলের সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে ৷
advertisement
advertisement
মুসার জেরা পর্বে গোটা ভারতে বিস্তৃত আইএস জঙ্গি জালের আভাস পেয়ে শঙ্কিত গোয়েন্দারা ৷ পাঁচ-ছটি ভাষায় পারদর্শী আইএস শীর্ষ কর্তার মুসা ওই অঞ্চলের সক্রিয় আইএস জঙ্গিদের উদ্বুদ্ধ করার কাজে গিয়েছিলেন বলেই অনুমান তদন্তকারীদের ৷ গোটা দেশ জুড়ে আইএস কর্মকাণ্ড বেড়ে ওঠায় আশঙ্কিত প্রশাসন ৷
MUSA-STILL-PRESENT-PIC
advertisement
ইন্ডিয়ান মুজাহিদিন, জৈয়স-এ-মহম্মদ,আল-কায়দার মতো জঙ্গি সংগঠগুলির সঙ্গে যুক্ত তরুণ জঙ্গিদের এক ছাতার নীচে নিয়ে আসার প্রচেষ্টার ইঙ্গিত মুসার বয়ানে মিলেছে ৷ গোটা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে আইএস ৷ নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে এবং পুরনো জঙ্গি যোগাযোগগুলি ঝালিয়ে নিতেই রিক্রুয়টার হিসেবে কাজে লাগানো হয়েছে মুসা ও তাঁর মতো আরও অনেককে ৷
advertisement
গত কয়েক মাসে ধরা পড়েছে একের পর এক আইএস সন্দেহভাজন ৷ ভারতে আইএস কার্যকলাপের বাড়বাড়ন্ত এতেই প্রমাণিত ৷ ভারতব্যাপী আইএসের জঙ্গি জালকে প্রকাশ্যে আনতে রাজ্য ও কেন্দ্রের কাছে মুসার বয়ান খুবই গুরুত্বপূর্ণ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পশ্চিমবঙ্গেই নয়, দিল্লি-কাশ্মীর অঞ্চলেও আইএসের সংযোগকারী ছিল মুসা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement