advertisement

শুধুই রাষ্ট্রপতি বা তাঁর স্ত্রীই দেবদর্শনে হেনস্থার শিকার নন, তালিকায় অনেক হাই প্রোফাইল

Last Updated:

পুরীর মন্দিরের কর্তৃপক্ষের আচরণে মর্মাহত হয়ে ঠিক পরের দিনই (১৯ মার্চ) রাষ্ট্রপতিভবনের পক্ষ থেকে পুরীর জেলা প্রশাসনকে ঘটনাটির ব্যখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে

#নয়াদিল্লি:  প্রায় তিন মাস পরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রীর প্রথম পুরীর জগন্নাথ মন্দির দর্শনের তিক্ত অভিজ্ঞতা ৷ টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে পুরীর মন্দিরের স্বেচ্ছাসেবকেরা দ্য ফার্স্ট লেডি অফ ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্রপতির স্ত্রীর পথ অবরুদ্ধ করে সামনে দাঁড়িয়ে ছিলেন ৷ বাধা দিয়েছিলেন মন্দির ও সেরেস্তায় প্রবেশে ৷ ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ ৷
পুরীর মন্দিরের কর্তৃপক্ষের আচরণে মর্মাহত হয়ে ঠিক পরের দিনই (১৯ মার্চ) রাষ্ট্রপতিভবনের পক্ষ থেকে পুরীর জেলা প্রশাসনকে ঘটনাটির ব্যখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে ৷ পুরীর জগন্নাথ মন্দিরের প্রশাসনের উদাসহীনতায় অবাক হয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি ৷ সেই চিঠির ভিত্তিতেই পুরীর জেলা প্রশাসন তদন্তে নেমেছে ৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেজেডির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ, আইএএস অফিসার প্রদীপ কুমার মহাপাত্র ঘটনার সত্যতা মেনে নিয়ে জানিয়েছেন ৷ মন্দিরের প্রশাসনের কাছে জবাব তলব করা হয়েছে কিন্তু যা ঘটেছে তা অনভিপ্রেত ৷ ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়ে সেই দিকেই খেয়াল রাখবেন ৷
advertisement
advertisement
তবে শুধুই এই চূড়ান্ত অব্যবস্থার শিকার শুধুমাত্র রাষ্ট্রপতিই বা তাঁর স্ত্রীই বা এই ঘটনা ইতিহাসে প্রথমবার নয় ৷ মহত্মা গান্ধি থেকে ইন্দিরা গান্ধি, এখানেই থেমে নেই তালিকা অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ, দলিতেরাও মুখোমুখি হয়েছিলেন এরকমই চূড়ান্ত অব্যবস্থা হেনস্থার শিকার ৷
এমন কী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকার সময়েই স্ত্রী সনিয়া গান্ধি নেপালের পশুপতিনাথ মন্দিরে প্রবেশে বাধা পেয়েছিলেন ৷ ১৯৯৯ সালে সনিয়া গান্ধি কংগ্রেস সভানেত্রী হওয়ার পড়ে তিরুপতি বালাজির মন্দিরে প্রবেশের আগে অতিথি নথিভূক্তকরণ খাতায় লেখা ছিল হিন্দু হলে তবেই তিনি দেবদর্শন করতে পারবেন ৷
advertisement
সম্প্রতি গুজরাত নির্বাচনের আগে সোমনাথ মন্দিরে রাহুল গান্ধির প্রবেশের আগে নথিভূক্তকরণ খাতায় অহিন্দু দর্শনার্থীর ঘরে টিক দিয়েছিলেন ৷ এ নিয়েও হয়েছিল অনেক জলঘোলা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শুধুই রাষ্ট্রপতি বা তাঁর স্ত্রীই দেবদর্শনে হেনস্থার শিকার নন, তালিকায় অনেক হাই প্রোফাইল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement