advertisement

মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে চাই! কংগ্রেস-জেডিএস জোট সরকার নিয়ে বিস্ফোরক কুমারস্বামী

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে এবার কর্ণাটকের বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ! কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেই বিরক্তির সুর ৷

#বেঙ্গালুরু:  লোকসভা নির্বাচনের আগে এবার কর্ণাটকের বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ! কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর গলাতেই বিরক্তির সুর ৷ শনিবার বেঙ্গালুরুর সেশাদ্রিপুরমের একটি অনুষ্ঠানে এইচ ডি কুমারস্বামী বলেন, ‘আমাকে মুখ্যমন্ত্রীর পদে পেয়ে রাজ্যবাসী খুশি ঠিকই ৷ কিন্তু আমি একেবারেই খুশি নই এই পদের দায়িত্ব পেয়ে ৷’
প্রসঙ্গত, রাজ্যের কৃষকদের কৃষিঋণ নিয়ে বড়সড় ঘোষণা করে কুমারস্বামী সরকার ৷ রাজ্যের কৃষকদের ২ লক্ষ টাকা অবধি কৃষিঋণের ঘোষণা করা হয় ৷ এর পাশাপাশি কৃষিঋণ মুকুব নিয়েও একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ সেই কারণেই দলের তরফ থেকে কুমারস্বামীকে অভিনন্দন জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই কুমারস্বামী আবেগপ্রবণ হয়ে বলেন, ‘ভগবান বিশ্বকান্তের মত আমি নীলকন্ঠ বিষ পান করছি ৷ আপনারা খুশি আমি জানি আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে ৷ কিন্তু আমি অখুশি ৷ জোট সরকারে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে আমি আর চাইনা ৷ বিশ্বনাথের মত এই জোট সরকারের বিষ গিলতে হচ্ছে আমাকে ৷’
advertisement
কুমারস্বামী আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগে আমি মনে প্রাণে চেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হতে ৷ কিন্তু আমি চাইনা আর মুখ্যমন্ত্রীর পদে থাকতে ৷ যদি কোনও সুযোগ পাই তাহলে আমি এই পদ থেকে সরে আসতে চাই ৷’ কিন্তু কেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে এত অসন্তোষ প্রকাশ করলেন কুমারস্বামী ? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজ্যের মানুষ আমার দলকে ভোট দেননি ৷ তাই আমি সংখ্যাগরিষ্ঠতা পাইনি ৷’
advertisement
advertisement
কর্নাটক বিধানসভা ভোটে কোনও দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু একক বৃহত্তম দল বিজেপিকে ঠেকাতে কংগ্রেস-জেডিএস ভোটের ফল বার হওয়ার পর জোট বেঁধে সরকারে আসে। কংগ্রেস বেশি আসন পেলেও জেডিএসকে মুখ্যমন্ত্রীর আসন গ্রহণের প্রস্তাব দেয় কংগ্রেস ৷ তবে, লোকসভা নির্বাচনের আগেই কি তবে বিরোধী জোটে ভাঙনের সুর ? সেই নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে চাই! কংগ্রেস-জেডিএস জোট সরকার নিয়ে বিস্ফোরক কুমারস্বামী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement