advertisement

Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?

Last Updated:

গত শনিবার গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নয়ডার সেক্টর ১৫০-এ একটি নির্মাণ প্রকল্পের এলাকার ভিতরে ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গাড়ি৷

এই জায়গাতেই গাড়ি নিয়ে ডুবে যান সফটওয়্যার ইঞ্জিবনিয়ার যুবরাজ মেহতা৷
এই জায়গাতেই গাড়ি নিয়ে ডুবে যান সফটওয়্যার ইঞ্জিবনিয়ার যুবরাজ মেহতা৷
জলের নীচে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার৷ মৃত যুবকের ময়নাতদন্ত রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে, প্রথমে ফুসফুসে জল ঢুকে এবং তার জেরে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের৷
গত শনিবার গভীর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নয়ডার সেক্টর ১৫০-এ একটি নির্মাণ প্রকল্পের এলাকার ভিতরে ৭০ ফুট গভীর নালায় পড়ে যায় ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গাড়ি৷ ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকা এবং রাস্তায় যথাযথ পথ নির্দেশিকা না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ৷ শুধু তাই নয়, জলে গাড়ি পড়ে যাওয়ার পরেও প্রায় দেড় ঘণ্টা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করেন ওই যুবক৷ নিজের বাবা এবং বন্ধুদের ফোন করে সাহায্য চান তিনি৷ অভিযোগ ঘটনাস্থলে পুলিশ, দমকল, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছলেও ওই যুবককে উদ্ধার করতে সময়মতো তৎপরতা দেখানো হয়নি৷ গাফিলতির জেরেই শেষ পর্যন্ত জলে ডুবে যুবরাজের মৃত্যু হয় বলে অভিযোগ তাঁর পরিবারের৷
advertisement
ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, যুবরাজের ফুসফুসে প্রায় ২০০ এমএল তরল পাওয়া গিয়েছে৷ আরও বলা হয়েছে জলে ডুবে যাওয়ার ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে ডুবতে থাকা গাড়ির ছাদে উঠে মোবাইলের টর্চ জ্বালিয়ে বার বার উদ্ধারকারীদের কাছে সাহায্যের আর্তি জানাচ্ছিলেন যুবরাজ৷ কিন্তু জলের নীচে লোহার রড থাকা এবং প্রচণ্ড ঠান্ডার অজুহাতে উদ্ধারকারীরা জলে নামতে চাননি বলে অভিযোগ যুবরাজের বাবা এবং ঘনিষ্ঠদের৷ শেষ পর্যন্ত একজন ডেলিভারি বয় জীবনের ঝুঁকি নিয়ে জলে নামলেও অন্ধকারের মধ্যে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে খুঁজে পাননি৷
advertisement
পুলিশ অবশ্য গাফিলতির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে৷ পুলিশের পাল্টা দাবি, নৌকা, সার্চ লাইট, মই, দড়ি সহ যাবতীয় সাজ সরঞ্জাম নিয়েই ওই যুবককে উদ্ধারের চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়৷
স্থানীয়দের অভিযোগ, অন্ধকারের ভিতরে ওই জায়গাটি গাড়ি চালকদের কাছে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে৷ অথচ তা নিয়ে এতদিন প্রশাসনিক কর্তাদের কোনও হেলদোলই ছিল না৷ এমন কি, বিপদের আশঙ্কা থাকলেও ওই নালাটি যথাযথ ভাবে ঘিরে রাখা ছিল না৷ রাস্তার ওই জায়গায় তীক্ষ্ণ বাঁক থাকলেও গাড়ি চালকদের জন্য কোনও পথনির্দেশিকা বসানো হয়নি৷
advertisement
সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরি থেকেই বরখাস্ত করা হয়েছে৷ আরও কয়েকজন আধিকারিককে শো কজ করা হয়েছে৷
নয়ডার অতিরিক্ত সিইও সতীশ পাল সিং এনডিটিভি-কে জানিয়েছেন, ‘গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে৷ দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷ এর আগে স্থানীয় বাসিন্দারা যা যা অভিযোগ করেছিলেন সেগুলিও তদন্ত করে দেখা হচ্ছে৷’ তিনি আরও বলেন, ‘কোনও ভাবে এই ব্লাইন্ড স্পটটি আমাদের নজর এড়িয়ে গিয়েছিল৷ এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এই ধরনের ব্লাইন্ড স্পট আর কোথায় কোথায় আছে তা খুঁজে বের করা হচ্ছে৷’
advertisement
এর পাশাপাশি যে দুই নির্মাণকারী সংস্থার প্রকল্প এলাকায় এই নালাটি ছিল, তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Engineer Death Update: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement