advertisement

PPF-এ কর নয়, কর বসছে EPF-এর সুদে

Last Updated:

বাজেট পেশের পর থেকে সবথেকে বেশি আলোচিত এবং সমালোচিত EPF-এর টাকার উপর কর চাপানোর সরকারি সিদ্ধান্ত ৷ বিষয়টি নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে ততোধিক ৷ সংসদে বাজেট পেশের একদিন পর EPF এর উপর কর নিয়ে বিভ্রান্তি দূর করতে আসরে নামল অর্থমন্ত্রক ৷ রাজস্ব সচিব হাসমুখ আধিয়া বিবৃতি দিয়ে জানালেন, EPF এর জমা টাকার উপর কোনও কর দিতে হবে না ৷ এছাড়া ১৫ হাজার টাকা বা তার কম বেতনের কর্মীরা পুরোপুরি করমুক্ত ৷

#নয়াদিল্লি: বাজেট পেশের পর থেকে সবথেকে বেশি আলোচিত এবং সমালোচিত EPF-এর টাকার উপর কর চাপানোর সরকারি সিদ্ধান্ত ৷ বিষয়টি নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে ততোধিক ৷ সংসদে বাজেট পেশের একদিন পর EPF এর উপর কর নিয়ে বিভ্রান্তি দূর করতে আসরে নামল অর্থমন্ত্রক ৷ রাজস্ব সচিব হাসমুখ আধিয়া বিবৃতি দিয়ে জানালেন, EPF এর জমা টাকার উপর কোনও কর দিতে হবে না ৷ এছাড়া ১৫ হাজার টাকা বা তার কম বেতনের কর্মীরা পুরোপুরি করমুক্ত ৷
সোমবার বাজেটে EPF-কে করের আওতায় আনার পর থেকে বিতর্কের শুরু, সঙ্গে ছড়িয়েছে বিভ্রান্তি ৷ EPF-এর উপর কর নিয়ে সমস্ত বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার রাজস্ব সচিব হাসমুখ আধিয়া জানান, EPF এর জমা টাকার উপর কোনও কর বসানো হয়নি ৷ কিন্তু এবার থেকে EPF-এর টাকা তুললে, জমা টাকার ৬০ শতাংশের সুদের উপর কর দিতে হবে৷ ২০১৬-র ১ এপ্রিল থেকেই চালু হতে চলেছে এই নতুন কর ব্যবস্থা ৷ এর সঙ্গে আধিয়া এও জানিয়েছেন, ১৫ হাজার টাকার কম যাদের আয় তারা এই করের আওতামুক্ত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PPF-এ কর নয়, কর বসছে EPF-এর সুদে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement