advertisement

'বিজেপি-র সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না,' অজিতের ট্যুইটে তৈরি জল্পনা ওড়ালেন শরদ

Last Updated:
#নয়াদিল্লি: ভাইপো অজিত পাওয়ারের সিদ্ধান্তে বিজেপি-র সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে সরকার গঠনের কোনও প্রশ্নই ওঠে না৷ জানিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার৷ অজিত পাওয়ারের একটি ট্যুইটের পরে জল্পনা শুরু হয়েছিল, তা হলে কি এনসিপি বিজেপির সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার গঠন নিয়ে৷ যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন শরদ পাওয়ার নিজেই৷
advertisement
advertisement
শরদ পাওয়ারকে ট্যাগ করে একটি ট্যুইট করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার৷ কাকার সঙ্গে প্রতারণা করে ভোল বদলে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে এনসিপি নেতা অজিত পাওয়ারের ট্যুইট, 'শরদ পাওয়ারই আমার নেতা৷ বিজেপি-এনসিপি জোট মহারাষ্ট্রকে স্থায়ী সরকার দেবে৷ আমি সব সময়ই এনসিপি৷'ফলে নতুন করে জল্পনা শুরু হয় বিজেপি ও এনসিপি সমীকরণ নিয়ে৷
advertisement
তড়িঘড়ি শরদ পাওয়ার বিজেপি-কে ট্যাগ করে পাল্টা ট্যুইট করেন, 'মহারাষ্ট্রে বিজেপি-র সঙ্গে জোট করে সরকার গড়ার প্রশ্নই ওঠে না৷ শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোট গড়েই সরকার গড়বে এনসিপি, এটা দলের সর্বসম্মত সিদ্ধান্ত৷ অজিত পাওয়ারের বিবৃতি মিথ্যে ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা৷'
শুক্রবার মধ্যরাতে হঠাত্‍ সব কিছু ওলটপালট করে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যন্ত্রী পদে শপথ নেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশ৷ সরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দেন, এই জোটে তাঁর সমর্থন নেই৷ অজিত পাওয়ার তাঁকে না-জানিয়েই এই কাজ করেছেন৷ শনিবার অজিত পাওয়ারকে সাসপেন্ডও করেছে এনসিপি৷
advertisement
এ হেন পরিস্থিতি রবিবার অজিত পাওয়ার একটি ট্যুইটে লেখেন, 'আমি এনসিপি-তে আছি এবং সর্বদা থাকবো৷ শরদ পাওয়ারি আমার নেতা৷' একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানান তিনি৷ অজিতের ট্যুইট, 'ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি৷ আমরা মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়ব৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'বিজেপি-র সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না,' অজিতের ট্যুইটে তৈরি জল্পনা ওড়ালেন শরদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement