advertisement

Unlock 4.0: এবার উইকএন্ড লকডাউন শেষ, কেবল রবিবার করে বন্ধ থাকবে বাজার

Last Updated:

এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার উইকএন্ড লকডাউন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

#লখনউ: উইকএন্ড লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার ৷ যোগী সরকারের তরফে জানানো হয়েছে যে এবার থেকে উত্তরপ্রদেশে কেবল রবিবার লকডাউন থাকবে ৷ অর্থাৎ শনিবার বাজার খুলবে ৷
করোনা ভাইরাস সংক্রমণের জেরে উত্তরপ্রদেশ সরকারের তরফে উইকএন্ড লকডাউন লাগু করা হয়েছিল ৷ তবে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার উইকএন্ড লকডাউন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেবল রবিবার সব দোকানপাট বন্ধ থাকবে ৷ পাশাপাশি বাজার খোলার সময়ও বদল করা হবে ৷ এবার সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বাজার ৷ আগে অবশ্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকত বাজার ৷
advertisement
কেন্দ্র সরকারের পর যোগী সরকারও আনলক ৪ এর গাইডলাইন জারি করেছে ৷ কেন্দ্র সরকারের নির্দেশ মেনেই এই গাইডলাইন তৈরি করা হয়েছে ৷ উত্তরপ্রদেশেও ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চলাচল শুরু করা হবে ৷ তবে স্কুল, কলেজ ও কোচিং সংস্থাগুলি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কন্টেইমেন্ট জোন ছাড়া সমস্ত জায়গায় গাইডলাইন ৪ জারি থাকবে ৷
advertisement
advertisement
এই সময় ফেস মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক থাকবে ৷ ২০ সেপ্টেম্বরের পর বিয়ে বা শেষকৃত্যে ১০০ জন সামিল হতে পারবেন ৷ সমস্ত সিনেমা হল, মাল্টিপ্লেক্স, স্যুইমিং পুল, পার্ক, থিয়েটার, বন্ধ থাকবে ৷ তবে ওপেন এয়ার থিয়েটার ২১ সেপ্টেম্বর থেকে খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Unlock 4.0: এবার উইকএন্ড লকডাউন শেষ, কেবল রবিবার করে বন্ধ থাকবে বাজার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement