advertisement

প্রথমে সংসদে প্রধানমন্ত্রীকে প্রবল আক্রমণ, শেষে মোদিকে রাহুলের ‘জাদু কি ঝাপ্পি’

Last Updated:
#নয়াদিল্লি: পাপ্পুর জবাবে রাহুলের জাদু কি ঝাপ্পি ৷ লোকসভায় দাঁড়িয়ে মোদি সরকার বিশেষত নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একের পর এক তোপ দাগার ইতি হল সৌজন্যের আলিঙ্গনে ৷ বললেন, আপনারা আমাকে পাপ্পু বলে গালাগাল দিতে পারেন, কিন্তু আমি আমার মূল্যবোধ থেকে আপনাদের সম্মানই করব ৷ ভাষণ শেষ করেই সোজা বিরোধীদের আসনের দিকে হেঁটে গিয়ে সটান নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন সোনিয়া পুত্র ৷ রাহুলের এমন সৌজন্যে অপ্রস্তুত মোদি থেকে বিজেপি সাংসদ সহ বিরোধীরাও হতভম্ব হয়ে যায় ৷
অনাস্থা প্রস্তাব নিয়ে তীব্র উত্তপ্ত সংসদ ৷ তারই মাঝে নমোকে নিয়ে নয়া চিত্রনাট্য লিখলেন রাগা ৷ অনাস্থা প্রস্তাব নিয়ে বলতে ওঠে রাহুলের নিশানায় প্রথম থেকেই ছিলেন মোদি ৷ নারী সুরক্ষা, কর্মসংস্থান থেকে বিদেশ নীতি, জুমলা একাধিক বিষয় উঠে আসে রাহুলের ভাষণে ৷
ন্যূনতম সহায়ক মূল্য ‘জুমলা’ নিয়ে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন,
‘কৃষকদের কথা শোনেননি প্রধানমন্ত্রী ৷ কৃষকদের ঋণ মকুবের আরজি শোনেননি ৷ অথচ ব্যবসায়ীদের কর মকুব হয়েছে ৷ ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে মিথ্যে কথা বলছেন নরেন্দ্র মোদি ৷’
advertisement
advertisement
আস্থা ভোট ঘিরে লোকসভার উত্তাপ আরও তুঙ্গে উঠে রাহুলের উত্তপ্ত ভাষণে ৷ মোদিকে নিশানা করে রাহুল বলেন,
‘আমাদের সরকার মহিলাদের নিরাপত্তায় ব্যর্থ ৷ দলিতদের উপর হামলা নিয়ে নিশ্চুপ মোদি ৷ পিটিয়ে খুন নিয়েও প্রধানমন্ত্রী নিশ্চুপ ৷’
রাহুলের বক্তব্যে উঠে আসে দেশের কালো টাকা ফিরিয়ে আনার প্রসঙ্গ ৷ কংগ্রেস সভাপতি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে ১৫ লক্ষ টাকা? কালো টাকা উদ্ধারে ব্যর্থ মোদি ৷
advertisement
রাফায়েল চুক্তি নিয়েও রাগার নিশানায় মোদি ৷ বলেন, ‘রাফাল বিমানের দাম ছিল ৫২৫ কোটি ৷ মোদি ফ্রান্সে গেলে দাম হল ১৬০০ কোটি ৷ আমি দেশের চৌকিদার, বলেছিলেন মোদি ৷ দেশের চৌকিদার এখন কোথায়? রাফাল চুক্তি নিয়ে মিথ্যে বলেছেন ৷ মিথ্যে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ৷ প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেছেন ৷’
আরও পড়ুন 
advertisement
দীর্ঘ ভাষণে একের পর এক বিষয় নিয়ে লাগাতার মোদির উদ্দেশ্যে তোপ দেগে গিয়েছেন কংগ্রেস সভাপতি ৷ কিন্তু শেষে তাঁর জাদু কি ঝাপ্পি-তে মাত সকলে ৷ বিরোধী থেকে বিজেপিরও কেউ কেউ হাততালি দিয়ে রাহুলকে অভিবাদন জানান ৷ তবে কেন্দ্রীয় মন্ত্রী ও অকালি দল নেতা হরসিমরত কর বাদল কটাক্ষ করে বলেন, ‘এটা সংসদ, মুন্নাভাইয়ের পাপ্পি-ঝাপ্পির জায়গা নয় ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রথমে সংসদে প্রধানমন্ত্রীকে প্রবল আক্রমণ, শেষে মোদিকে রাহুলের ‘জাদু কি ঝাপ্পি’
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement