advertisement

No confidence motion: লোকসভায় আগামী সপ্তাহে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, ১০ অগাস্ট জবাব দিতে পারেন মোদি

Last Updated:

গত ২৬ জুলাই লোকসভায় এই অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফাইল ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফাইল ছবি
নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে লোকসভায়৷ আগামী ৮ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত এই আলোচনা চলার কথা৷ সম্ভবত ১০ অগাস্ট বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি আদায় করতেই মূলত এই অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা৷ কারণ সংখ্যার নিরিখে মোদি সরকারকে অনাস্থা ভোটে বিপাকে ফেলা যে প্রায় অসম্ভব, তা বিরোধীরাও ভাল ভাবে জানে৷
advertisement
লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ যদিও ওই বিরোধী ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা এই বৈঠক বয়কট করেন৷ তাঁদের দাবি ছিল, নতুন কোনও বিল পাস স্থগিত রেখে আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে সরকারকে৷ আবার সরকার পক্ষের পাল্টা দাবি, এমন কোনও নিয়ম বা পূর্ব নজির নেই যে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে অবিলম্বে তা নিেয় আলোচনা করতে হবে৷
advertisement
গত ২৬ জুলাই লোকসভায় এই অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ৷ বিরোধী পক্ষের পঞ্চাশ জন সাংসদ এই প্রস্তাবকে সমর্থন করায় বিলটি গ্রহণ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার অনাস্থা প্রস্তাবের মুখে পড়ল নরেন্দ্র মোদি সরকার৷ ২০১৮ সালের ২০ জুলাইতেও মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়৷ যদিও শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে আস্থা ভোটে জয়ী হয় এনডিএ সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
No confidence motion: লোকসভায় আগামী সপ্তাহে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, ১০ অগাস্ট জবাব দিতে পারেন মোদি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement