advertisement

Union Budget 2021: কৃষকদের পাশে আছে কেন্দ্র! আন্দোলনের মাঝেই কৃষিখাতে কী ঘোষণা নির্মলার

Last Updated:

কৃষি খাতের ঘোষণা করার শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, নরেন্দ্র মোদি সরকার সবসময়ে কৃষকদের কল্যাণের কথা ভেবে এসেছে।

#নয়াদিল্লি: কৃষক আন্দোলনের মধ্যেই এবার পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। তাই কৃষি খাতে বাজেট নিয়ে মানুষের কৌতুহল ছিল প্রথম থেকই। তাই কৃষি খাতের ঘোষণা করার শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, নরেন্দ্র মোদি সরকার সবসময়ে কৃষকদের কল্যাণের কথা ভেবে এসেছে। কেন্দ্র সবসময়ে কৃষকদের পাশে আছে বলে দাবি করেন তিনি।
বিগত কয়েক বছরে কী ভাবে কৃষকরা উপকৃত হয়েছেন তাও বলেন নির্মলা। কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান নির্মলা। এই পরিমাণ অর্থ বরাদ্দ করায় ৪৩.৩৬ লক্ষ গমকৃষক উপকৃত হবেন। কী ভাবে ক্রমবর্ধমান ভাবে গম কৃষকদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বেড়েছে তাও তিনি তুলে ধরেন।
একই ভাবে ধান ও তুলাচাষীরাও উপকৃত হবেন তাও জানান তিনি। জানান দ্বিগুণ হয়েছে ধানের নূন্যতম সহায়ক। নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি পাওয়ায় এবছর ১.৫ কোটি কৃষক উপকৃত হবেন বলে জানান অর্থমন্ত্রী। ১০০০ মান্ডি ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত করা হবে। ২০১৩-১৪ সালে তুলা চাষীদের জন্য যে অর্থ বরাদ্দ ছিল তার পরিমাণ ছিল ৯০ কোটি টাকা। ২০২০-২১এ সেই পরিমাণ বাড়িয়ে হয়েছে ২৫ হাজার কোটি টাকা। এছাড়া পশুপালকদের জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2021: কৃষকদের পাশে আছে কেন্দ্র! আন্দোলনের মাঝেই কৃষিখাতে কী ঘোষণা নির্মলার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement