advertisement

হাতে চারদিন,রায় সংশোধনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে নির্ভয়া কাণ্ডে দণ্ডিত পবন

Last Updated:

পবন গুপ্তর আইনজীবী এ পি সিংহ জানাচ্ছেন , পবন আর্জি জানিয়েছেন যাতে তার ফাঁসি মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়৷

#নয়াদিল্লিঃ হাতে মাত্র চারদিন৷ তবু কোনও সুযোগ ছাড়তে চান না নির্ভয়া ধর্ষণ কাণ্ডের দণ্ডিতদের অন্যতদম পবন গুপ্ত৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানাল পবন৷ পাশাপাশি ১৭ ফেব্রুয়ারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তার বিরুদ্ধে মৃত্যু পরোয়না জারি করেছিল, তাতেও স্থগিতাদেশের আর্জি জানিয়েছে পবন৷
পবন গুপ্তর আইনজীবী এ পি সিংহ জানাচ্ছেন , পবন আর্জি জানিয়েছেন যাতে তার ফাঁসি মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়৷ প্রসঙ্গত নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতের মধ্যে বাকি তিনজনই কিউরেটিভ পিটিশন দায়ের করেছে৷ আদালত খালি হাতেই ফিরিয়েছে তাদের৷ রাষ্ট্রপতিও ফিরিয়েছেন ক্ষমাভিক্ষার আর্জি৷ সেই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাদের৷ তবে এ যাবৎ পবন ক্ষমাভিক্ষা বা কিউরেটিভ পিটিশন দায়ের কোনওটাই দায়ের করেনি পবন৷
advertisement
ফলে চারদিন পরে ফাঁসি এড়ানোর আইনি পথকেই ব্যবহার করতে চাইছে পবন৷ শুধু পবনই নয়, রাস্তা খোলা রয়েছে অন্য দণ্ডিত অক্ষয়ের কাছেও৷ রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে যেতে পারে সে৷ পবন এবং অক্ষয় এই আইনি হাতিয়ার ব্যবহার করলে নির্ধারিত দিনে এবারও ফাঁসি হবে না নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতার৷
advertisement
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিপ প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়৷ ৬ জন দুষ্কৃতীর মধ্যে একজন নাবালক হওয়ায় তিন বছর জেল খেটে ছাড়া পায়৷ অন্য অভিযুক্ত তিহাড় জেলেই আত্মহত্যা করে৷ বাকি চার অভিযুক্ত মরিয়া লড়াই চালিয়ে চলেছে আইনকে হাতিয়ার করেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হাতে চারদিন,রায় সংশোধনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে নির্ভয়া কাণ্ডে দণ্ডিত পবন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement