advertisement

এবার ফাঁসি হবেই,আশা নির্ভয়ার মায়ের, হার মানছেনই না দোষীদের আইনজীবী

Last Updated:

এদিন আদালত জানিয়ে দেয় আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় নির্ভয়া কাণ্ডের আসামীদের ফাঁসি দিতে হবে৷ এই নিয়ে চতুর্থবার জারি হল এই পরোয়ানা৷ সেই পরোয়ানাকেই চ্যালেঞ্জ করছেন এপি সিংহ৷

#নয়াদিল্লিঃ বার চারবার৷ দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট চতুর্থবার নির্ভয়া ধর্ষকদের ফাঁসি কার্যকর করার নির্দেশ দিল৷ দোষীদের সমস্ত আইনি হাতিয়ার শেষ হয়ে যাওয়ায়, এতদিনে আশার আলো দেখছেন নির্ভয়ার মা আশাদেবী৷ অন্য দিকে এখনও আশাবাদী এই চার আসামীর আইনজীবী এপি সিংহ৷
বারবার মৃত্যুর মুখ থেকে নির্ভয়া কাণ্ডের আসামীদের ফিরিয়েছেন এপি সিংহ৷ আইনের সমস্ত ফাঁক ব্যবহার করে কার্যত দণ্ডিতদের জন্যে সময় কিনেছেন এই আইনজীবী৷ এখনও তিনি হারতে রাজি নন৷ বলছেন, ‘‘এখনও আশা আছে৷ অক্ষয় দ্বিতীয়বার ক্ষমাভিক্ষার আর্জি জানিয়েছে৷ ’’
এদিন আদালত জানিয়ে দেয় আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় নির্ভয়া কাণ্ডের আসামীদের ফাঁসি দিতে হবে৷ এই নিয়ে চতুর্থবার জারি হল এই পরোয়ানা৷ সেই পরোয়ানাকেই চ্যালেঞ্জ করছেন এপি সিংহ৷ তাঁর কথায়, ‘‘সংবাদমাধ্যমের চাপে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওদের৷ চারবার পরোয়না জারি হয়েছে, প্রতিবারই ওরা মারা গিয়েছে৷’’ এপি সিংহর মতে, বিচার ব্যবস্থাই ঘাতকের ভূমিকা পালন করছে৷
advertisement
advertisement
তবে এতদিনে আশার আলো দেখছেন নির্ভয়ার মা আশাদেবী৷ এ দিন রায় শুনে তিনি বলেন, ‘‘চারজনেই সব হাতিয়ার ব্যবহার করে ফেলেছে৷ আমি আশা করি এবার শাস্তি হবে এই আসামীদের৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ফাঁসি হবেই,আশা নির্ভয়ার মায়ের, হার মানছেনই না দোষীদের আইনজীবী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement