advertisement

#News18ChinaSentimeter | দেশের মানুষ মনে করেন, চিন একেবারেই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী নয়

Last Updated:

একটি প্রশ্ন ছিল, দেশের মানুষ কীভাবে ভার‌ত চিনের সম্পর্ককে দেখেন?‌ ১ থেকে ৫, পাঁচটি আলাদা স্তরে চিনকে রাখতে হলে তাঁরা কোথায় রাখবেন সেই দেশকে?‌

#‌নয়াদিল্লি:‌ লাদাখ ও সিকিম সীমান্তে চিন ভারত স্ট্যান্ড অফের পর দু’‌দেশের রাজনৈতিক সম্পর্কের সমীকরণ অনেকটাই পাল্টেছে। প্রতিবেশী হিসাবে দীর্ঘকাল ধরে ঠাণ্ডা–গরম সম্পর্ক থাকলেও সাম্প্রতিক অতীতে চিনের সঙ্গে এমন ভয়ানক বিরোধ বাঁধেনি ভারতের।
আর সেই উত্তপ্ত পরিবেশের মধ্যেই News18 Network ভারত চিনের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তৈরি করে দেশবাসীর কাছে ও রাজ্যের মানুষের কাছে রেখেছিল। সেখানেই একটি প্রশ্ন ছিল, দেশের মানুষ কীভাবে ভার‌ত চিনের সম্পর্ককে দেখেন?‌ ১ থেকে ৫, পাঁচটি আলাদা স্তরে চিনকে রাখতে হলে তাঁরা কোথায় রাখবেন সেই দেশকে?‌
advertisement
advertisement
সমস্ত ভাষার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, ৫১ শতাংশ ভারতবাসী মনে করেন, চিন চূড়ান্ত স্তরে বন্ধুত্বপূর্ণ নয়। ২৭ শতাংশ মানুষ মনে করেছেন, চিন সাধারণ স্তরে বন্ধুত্বপূর্ণ নয়। ১৭ শতাংশ মনে করছেন চিন বন্ধুও আবার শত্রুও নয়। ১.‌৫ শতাংশ মনে করছেন চিন বন্ধুত্বপূর্ণ দেশ। আর ০.‌৯ শতাংশ মনে করছে চিন অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ।
advertisement
রাজ্য ভিত্তিক ফলে অঙ্কটা কিছুটা আলাদা হলেও মোটের ওপর ফল একই। বাংলা ভাষায় খবর পড়েন এমন মানুষদের মধ্যে এই একই প্রশ্ন নিয়ে পৌঁছলে তাঁদের ৭৯ শতাংশ জানিয়েছেন, তাঁরা মনে করেন চিন একেবারেই বন্ধুত্বপূর্ণ নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#News18ChinaSentimeter | দেশের মানুষ মনে করেন, চিন একেবারেই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী নয়
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement